চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনিস-টরন্টোর পর এবার শিকাগোতে রুবাইয়াতের সেই সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:05 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঐতিহাসিক যাত্রার পর একের পর এক আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

ভেনিস ও টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ৬২তম শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে সিনেমাটি।

শিকাগো উৎসব কর্তৃপক্ষ প্রকাশিত আন্তর্জাতিক ফিচার প্রতিযোগিতার ১৩টি সিনেমার তালিকায় রয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এই বিভাগে রুবাইয়াত হোসেনের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে জাপানের রিউসুকে হামাগুচি, হিরোকাজু কোরে-এদা এবং দক্ষিণ কোরিয়ার লি চ্যাং-দংয়ের মতো আন্তর্জাতিকভাবে প্রশংসিত নির্মাতাদের সিনেমা।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় থাকা সিনেমাগুলোর মধ্যে রয়েছে হামাগুচির ‘অল অব আ সাডেন’, কোরে-এদার ‘লুক ব্যাক’, লি চ্যাং-দংয়ের ‘পসিবল লাভ’, রাদু জুদের ‘দ্য ডায়েরি অব আ চেম্বারমেইড’, ভ্যালেস্কা গ্রাইজবাখের ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’, ক্লিও বার্নার্ডের ‘আই সি বিল্ডিংস ফল লাইক লাইটনিং’ এবং মেরিটসেল কোলেল আপারিসিওর ‘ফার ফ্রম দ্য ট্রিজ’সহ মোট ১৩টি সিনেমা। এ বিভাগে সেরা সিনেমার জন্য দেওয়া হবে গোল্ড হুগো পুরস্কার।

এবারের শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে ১৪ থেকে ২৫ অক্টোবর। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিযোগিতামূলক বিভিন্ন বিভাগে মোট ২৫টি উত্তর আমেরিকা অথবা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো প্রদর্শিত সিনেমা রয়েছে। পুরো উৎসবের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর।

শিকাগোর আগে গত মাসগুলোতেও আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্যের খবর এসেছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’কে ঘিরে। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে নির্বাচিত হয়ে সিনেমাটি প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ইতিহাস গড়ে। ভেনিসের পর সিনেমাটি জায়গা করে নেয় বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও।

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর তিনটি প্রদর্শনী রয়েছে। ১৬ সেপ্টেম্বর বিকেল ৪টা এবং ১৭ সেপ্টেম্বর রাত ১০টায় টিআইএফএফ লাইটবক্সের সিনেমা-৪-এ প্রদর্শিত হবে সিনেমাটি। এরপর ১৯ সেপ্টেম্বর দুপুর ১২টা ১৫ মিনিটে স্কশিয়াব্যাংক থিয়েটারের সিনেমা-৭-এ হবে তৃতীয় প্রদর্শনী।

সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত মনস্তাত্ত্বিক ভৌতিক ঘরানার এই সিনেমায় অতিপ্রাকৃত আবহের মধ্য দিয়ে সৌন্দর্য, নারীত্ব, বিয়ে এবং সমাজের প্রত্যাশার মতো বিষয় উঠে এসেছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবাগত জাইনীন চৌধুরী করিম। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

Tags: আজমেরী হক বাঁধনদ্য ডিফিকাল্ট ব্রাইডভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবরিকিতা নন্দিনী শিমুরুবাইয়াত হোসেনলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসাবেরী আলমসুনেরাহ বিনতে কামাল
Previous Post

‘শেখ হাসিনাকে নিয়ে আপনাদের উদ্দেশ্যটা কী?’ ভারতকে প্রশ্ন রুহুল কবির রিজভীর

Next Post

কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউ’র

Next Post
ছবি: সংগৃহীত

কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউ'র

মেসির বিদায়ী ম্যাচ, কোন তরুণদের দলে ডেকে নিলেন স্কালোনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT