চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষকের উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে আলু রপ্তানিই একমাত্র উপায়: বাণিজ্য উপদেষ্টা

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
6:01 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, জনপদ, জয়পুরহাট
A A
কৃষকদের সঙ্গে আলোচনা করছেন বাণিজ্য উপদেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আলুর দাম নিয়ে কেবিনেটে আলোচনা হয়েছে। আমরা আলু রপ্তানিতে প্রণোদনা দিচ্ছি। চাহিদা তৈরির ক্ষেত্রে আমরা চেষ্টা করছি আলু বাজার থেকে কিনে টিসিবির মাধ্যমে বিক্রির এবং একই সময় রপ্তানি করার। কৃষকের উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে আমরা মনে করছি রপ্তানিই একমাত্র উপায়।

শুক্রবার ৫ সেপ্টেম্বর জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত বছর আলুর দাম ৮০ – ৯০ টাকা কেজি ছিল। ফলশ্রুতিতে আলু ভালো হয়েছে, আর বেশি হওয়াতে সমস্যা তৈরি হয়েছে। কিছু আলু রপ্তানি করতে পারলে এই সংকট আমরা মোকাবিলা করতে পারব। আলু নিয়ে কোনো সিন্ডিকেট করে থাকলে অবশ্যই তারও ব্যবস্থা আছে।

শেখ বছির উদ্দিন বলেন, টিসিবি আলু কিনবে, সম্ভবত কেনা শুরু করেছে। কিন্তু সেটা যথেষ্ট হবে বলে আমি মনে করি না।

এর আগে, দুপুরে তাকে বহনকারী হেলিকপ্টার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার দেয়া হয়।

পরে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন গোপীনাথপুর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার মর্তুজাপুর সিদ্দিকীয়া দারুল হেদায়েদ খানকা শরীফে জুমার নামাজ আদায় শেষে খানকা শরীফ চত্বরে উপদেষ্টার শ্বশুর জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মোহাম্মদ আবদুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন।

Tags: আলুউপদেষ্টা শেখ বশিরউদ্দীনটিসিবি
Previous Post

শাকিবের ‘সোলজার’-এ দ্বৈত চমক, এবার যুক্ত হলেন ঐশী!

Next Post

রাজধানীতে ঝটিকা মিছিল: সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

Next Post
রাজধানীতে ঝটিকা মিছিলের ছবি, সাবেক এমপিসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ঝটিকা মিছিল: সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

ছাত্রের ছবি, গাইবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT