চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাইবান্ধায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

ফারুক হোসেন by ফারুক হোসেন
6:19 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, গাইবান্ধা, জনপদ
A A
ছাত্রের ছবি, গাইবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় একজন গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে সাব্বির হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ৫ সেপ্টেম্বর দুপুরে মামলার বরাত দিয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত সাব্বির হোসেনের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার চন্দনপাট এলাকায়। তিনি ওই গ্রামের শাহজাহান আলীর ছেলে। বাকি আসামিরা হলেন- একই গ্রামের মন্টু মিয়ার ছেলে শান্ত (২৪) ও গোবিন্দগঞ্জ উপজেলার ভাঙ্গারী পাড়া এলাকার মোখলেছুর রহমান ওরফে মোক্তার হোসেনের ছেলে সুজন মিয়া (২৪)। আসামিরা তিনজন বন্ধু।

ওসি বলেন, সাঘাটা উপজেলার ওসমানের পাড়া উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী তার বাড়ি থেকে গত ২ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার জন্য বের হয়। পথে তার প্রতিবেশী শান্ত মিয়ার ব্যাটারিচালিত অটোরিকশায় করে স্কুলে রওনা হয়। কিন্তু শান্ত মিয়া ওই ছাত্রীকে স্কুলে না নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের বকুলতলা এলাকার সুজন মিয়ার বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে আসামি সাব্বির হোসেন এবং শান্ত মিয়া ওই ছাত্রীকে ধষর্ণ করে। পরে বাড়িতে গিয়ে ওই স্কুলছাত্রী বিষয়টি তার অভিভাবককে জানালে তারা সাব্বির হোসেন ও শান্ত মিয়ার বাড়িতে গিয়ে বিষয়টি জিজ্ঞাসা করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে গ্রামের লোকজন সাব্বির হোসেনকে মারপিট করে এবং শান্ত মিয়া পালিয়ে যায়। খবর পেয়ে সাঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামি সাব্বির হোসেনকে গ্রেপ্তার করে।

ওসি আরও জানান, এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে গতকাল ৩ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। এ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাব্বিব হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

Tags: সংঘবদ্ধ ধর্ষণস্কুলছাত্রী
Previous Post

রাজধানীতে ঝটিকা মিছিল: সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

Next Post

পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার

Next Post
অফিসে যাওয়ার সময় একজন মহিলা, লাল জ্যাকেট পরা, দরজার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার

সাতক্ষীরায় শিশুর মৃত্যুর ঘটনায় মানুষের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতক্ষীরায় ১১ বছরের শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT