চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে ঝটিকা মিছিল: সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:11 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, অপরাধ
A A
রাজধানীতে ঝটিকা মিছিলের ছবি, সাবেক এমপিসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ঝটিকা মিছিলসহ নাশকতার পরিকল্পনা ও অর্থায়নের অভিযোগে সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সাদ্দাম হোসেন পাভেল স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন। তবে তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক।

ডিবি সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল (৫০), বাউফল উপজেলা শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. তানজিল হোসেন অভি (২৯) ও যুবলীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান হাওলাদার (৪৩)।

এ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে বাউফল উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম খোরশেদ আলম (৬৫), বংশাল থানার ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনাকারী মো. দেলোয়ার হোসেন বাবলু (৬১), উত্তরা পূর্ব ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া (২৯), যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. কায়কোবাদ ওসমানী (৫৩) ও মুন্সিগঞ্জ লৌহজং থানার সাবেক ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন (৬০)।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। তাঁরা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে আসছিলেন। গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডিবির সাইবার বিভাগের একটি দল গতকাল রাত ১০টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেপ্তার করে। অন্যদিকে ডিবির মতিঝিল বিভাগের একটি দল একই দিন সন্ধ্যা ৬টায় সবুজবাগ থানাধীন মানিকদিয়া এলাকা থেকে মো. তানজিল হোসেন অভি ও মো. আনিসুর রহমান হাওলাদারকে গ্রেপ্তার করে। একই দিনে ডিবির মতিঝিল বিভাগের অন্য একটি দল রাত ৯টা ১৫ মিনিটে পান্থপথ থেকে এ কে এম খোরশেদ আলমকে গ্রেপ্তার করে।

ডিবির লালবাগ বিভাগের একটি দল সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নয়াবাজার এলাকা থেকে মো. দেলোয়ার হোসেন বাবলুকে এবং ডিবির গুলশান বিভাগের একটি দল বেলা ৩টায় পুলিশ ক্লাবের সামনে থেকে আল মামুন ভূঁইয়াকে গ্রেপ্তার করে। এ ছাড়া ডিবির সাইবার ও মতিঝিল বিভাগের দল পৃথক অভিযানে রামপুরা ও কাকরাইল এলাকা থেকে মো. কায়কোবাদ ওসমানী ও মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।

Tags: গ্রেপ্তারডিবি পুলিশ
Previous Post

কৃষকের উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে আলু রপ্তানিই একমাত্র উপায়: বাণিজ্য উপদেষ্টা

Next Post

গাইবান্ধায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

Next Post
ছাত্রের ছবি, গাইবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

অফিসে যাওয়ার সময় একজন মহিলা, লাল জ্যাকেট পরা, দরজার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT