চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের ‘সোলজার’-এ দ্বৈত চমক, এবার যুক্ত হলেন ঐশী!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:55 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
ঐশী সিনেমার জন্য পোজ দিচ্ছেন, লাল পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’-এ থাকছেন ছোটপর্দার তারকা অভিনেত্রী তানজিন তিশা। অফিশিয়াল ঘোষণা না এলেও খবরটির সত্যতা জানিয়েছেন সংশ্লিষ্টরা! এবার এই সিনেমায় যুক্ত হলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র মঞ্চ থেকে উঠে আসা জান্নাতুল ফেরদৌস ঐশী।

এর মাধ্যমে বড়পর্দার দর্শকরা শাকিব খানের বিপরীতে  দুই নায়িকা রোমান্স দেখতে পারবেন! ‘সোলজার’-এ ঐশীর যুক্ত হওয়ার খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে একাধিক সূত্র।

সূত্রটি বলছে, তিশার সঙ্গে সিনেমায় শাকিবের বিপরীতে ঐশীও থাকছেন। এখনও তারা কেউ লিখিত চুক্তিবন্ধ না হলেও শিগগির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

ঐশীর বড়পর্দায় অভিষেক হয়েছে আগেই। তিনি এর আগে মিশন এক্সট্রিম, ব্ল্যাক ওয়ার, রাত জাগা ফুল, আদম সিনেমাগুলোতে কাজ করেছেন, তবে তানজিন তিশার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে ‘সোলজার’-এর মাধ্যমে।

বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালনা করবেন ‘সোলজার’। চলতি মাসেই সিনেমার শুটিং শুরু হবে, ঈদ ছাড়াই মুক্তির পরিকল্পনা সংশ্লিষ্টদের।

কদিন আগে জানা যায়, ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হওয়া মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হয়েছিলেন। সেই ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল। সংবাদমাধ্যমের দাবি, শাকিব পর্দায় হাজির হবেন মেজর সিনহার চরিত্রে!

তবে সূত্র জানায়, শাকিব সরাসরি কোনো সেনাবাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন না, বরং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাকে, যিনি দেশের হয়ে একের পর এক লোমহর্ষক অপারেশন সফলভাবে সম্পন্ন করেন।

গল্পে থাকবে সত্য ঘটনা এবং নাটকীয়তার মিশ্রণ, যা তুলে ধরবে তার চাকরি জীবনের নানান প্রেক্ষাপট ও দেশের রাজনৈতিক পরিস্থিতি। সঙ্গে জড়িয়ে থাকা উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য। এই ছবির মাধ্যমে গোয়েন্দা সংস্থার নাম ও অবদানও উঠে আসবে বড় পর্দায়।

নতুন এই প্রকল্পের জন্য ইতোমধ্যেই সব ধরনের সরকারি অনুমতি নেওয়া হয়েছে। ছবিতে বলিউড ও দক্ষিণ ভারতীয় টেকনিক্যাল ক্রু যুক্ত থাকবেন।

পরিচালক সাকিব ফাহাদ একাধিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এই ছবিটি সত্য ঘটনা অবলম্বনে হলেও কাহিনিতে কিছুটা নাটকীয়তা থাকবে। দেশপ্রেম, অ্যাকশন এবং মানবিক আবেগ সবমিলিয়ে এটি হবে শক্তিশালী গল্পের ছবি।

Tags: আদমঐশীতানজিন তিশাব্ল্যাক ওয়ারমিশন এক্সট্রিমরাত জাগা ফুললিড বিনোদনশাকিব খানসোলজার
Previous Post

চাইলেই দেশ ছাড়তে পারবেন না শিল্পী শেঠি

Next Post

কৃষকের উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে আলু রপ্তানিই একমাত্র উপায়: বাণিজ্য উপদেষ্টা

Next Post
কৃষকদের সঙ্গে আলোচনা করছেন বাণিজ্য উপদেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষকের উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে আলু রপ্তানিই একমাত্র উপায়: বাণিজ্য উপদেষ্টা

রাজধানীতে ঝটিকা মিছিলের ছবি, সাবেক এমপিসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ঝটিকা মিছিল: সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT