চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদযাত্রায় আগামী ৪ জুনের টিকিট মিলছে আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:14 পূর্বাহ্ন 25, মে 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশ রেলওয়ে ট্রেনের ছবি ও টিকিটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের এই যাত্রায় পঞ্চম দিনের (৪ জুন) ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ রোববার (২৫ মে)।

রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের, দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে।

এই টিকিট কেবলমাত্র রেলওয়ের অনলাইন প্ল্যাটফর্ম — রেলসেবা অ্যাপ ও ওয়েবসাইট (eticket.railway.gov.bd) — এর মাধ্যমে সংগ্রহ করা যাবে। স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার কোনো সুযোগ থাকছে না।

রেলওয়ের সূত্র বলছে, ঈদ উপলক্ষে ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের জন্য মোট ৩৩ হাজার ৩১৫টি আসন বরাদ্দ রাখা হয়েছে। যাত্রীদের ভিড় ও হয়রানি এড়াতে এবার শতভাগ টিকিট অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করবে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন।

দ্রুত টিকিট পেতে ভিজিট করুন: http://eticket.railway.gov.bd অথবা ‘রেলসেবা’ মোবাইল অ্যাপ।

Tags: ঈদযাত্রাঈদুল আজহা
Previous Post

নির্বাসনের দেয়াল পেরিয়ে পানাহির কান জয়

Next Post

মেসির গোল-অ্যাসিস্টের ম্যাচে বাংলাদেশি বংশোদ্ভূত তারকার গোল

Next Post
মেসির গোল-অ্যাসিস্টের ম্যাচে বাংলাদেশি বংশোদ্ভূত তারকারা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির গোল-অ্যাসিস্টের ম্যাচে বাংলাদেশি বংশোদ্ভূত তারকার গোল

Manchester City খেলোয়াড় ডি ব্রুইন নাপোলিতে যাওয়ার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিদের লিগে নয়, নাপোলিতে যাচ্ছেন ডি ব্রুইন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT