চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির গোল-অ্যাসিস্টের ম্যাচে বাংলাদেশি বংশোদ্ভূত তারকার গোল

সমতায় মাঠ ছাড়ল মিয়ামি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:27 পূর্বাহ্ন 25, মে 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মেসির গোল-অ্যাসিস্টের ম্যাচে বাংলাদেশি বংশোদ্ভূত তারকারা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে নেমেছিল বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ইন্টার মিয়ামি। ফিলাডেলফিয়ার কাছে প্রথমে দুই গোল হজম করে মিয়ামি। খেলার শেষদিকে মেসির এক গোল ও এক অ্যাসিস্টে আসা গোলে ৩-৩ সমতায় হার এড়িয়েছে ক্লাবটি। এ ম্যাচে গোল করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তারকা মিডফিল্ডার কুইন সুলিভান।

ফিলাডেলফিয়ার সুবারু পার্কে প্রথমে গোল করে স্বাগতিকরা। সম্প্রতি কনক্যাকাফ গোল্ডকাপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাথমিক দলে জায়গা করে নেয়া কুইন সুলিভান সপ্তম মিনিটে গোল করার পর ৪৪ মিনিটে আরেকটি গোল করেন তাই বারিবো। তাতে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে মাঠ ছাড়ে ফিলাডেলফিয়া।

বিরতি থেকে ফিরে এক গোল শোধ করে ইন্টার মিয়ামি। ৬০ মিনিটে গোলটি আসে তাদেও অ্যালেন্দের থেকে। ৭৩ মিনিটে বারিবো নিজের দ্বিতীয় গোলের দেখা পান, ফিলাডেলফিয়াকে ৩-১ গোলে এগিয়ে দেন। এরপর শুরু হয় মেসি ম্যাজিক শো।

নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে ৮৭ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে নিজের প্রথম ও ম্যাচে মিয়ামির দ্বিতীয় গোলটি করেন মেসি। ৩-২ ব্যবধানে পিছিয়ে লড়তে থাকা মিয়ামিকে সমতা ফেরাতে মরিয়া মেসির দল ৯৫ মিনিটে সমতাসূচক গোলটিও করে। টেলেসকো সেগোভিয়ার ওই গোলের অ্যাসিস্ট আসে মেসির থেকে, ৩-৩ সমতায় শেষ হয় ম্যাচ।

শেষ মুহুর্তে নাটক জমিয়ে তোলা ইন্টার মিয়ামি টেবিলে খুব একটা সুবিধায় নেই। ইন্টার্ন কনফারেন্সে ১৪ ম্যাচ শেষে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে মিয়ামি। ১৫ ম্যাচে ৩০ পয়েন্টে সবার উপরে ফিলাডেলফিয়া, দুইয়ে সিনসিনাটি এবং তিনে ন্যাশভিলে।

Tags: ইন্টার মিয়ামিএমএলএসমেসিলিড স্পোর্টসসিনসিনাতিসুলিভান
Previous Post

ঈদযাত্রায় আগামী ৪ জুনের টিকিট মিলছে আজ

Next Post

মেসিদের লিগে নয়, নাপোলিতে যাচ্ছেন ডি ব্রুইন?

Next Post
Manchester City খেলোয়াড় ডি ব্রুইন নাপোলিতে যাওয়ার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিদের লিগে নয়, নাপোলিতে যাচ্ছেন ডি ব্রুইন?

প্রধান উপদেষ্টা বৈঠকে বসে আছেন, পটভূমিতে মার্বেল দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ যেসব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT