চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিদের লিগে নয়, নাপোলিতে যাচ্ছেন ডি ব্রুইন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:03 পূর্বাহ্ন 25, মে 2025
in ফুটবল, স্পোর্টস
A A
Manchester City খেলোয়াড় ডি ব্রুইন নাপোলিতে যাওয়ার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

এমৌসুম শেষে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ছেড়ে দিচ্ছেন বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইন। চুক্তির মেয়াদ না বাড়ানোয় তার নতুন গন্তব্যে যাওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। সবার থেকে এগিয়ে ছিল মেজর লিগ সকারের একটি ক্লাব। আপাতত এমএলএসে যেতে চান না ৩৩ বর্ষী তারকা, ইতালির নতুন চ্যাম্পিয়ন নাপোলিতে যাচ্ছেন বলে আলোচনা।

ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন জানাচ্ছে, ডি ব্রুইন আগামী সপ্তাহে সিরি আ চ্যাম্পিয়ন নাপোলির সাথে ফ্রি এজেন্ট হিসেবে দলবদলের বিষয়ে আলোচনা শুরু করবেন। শিকাগো ফায়ার এফসির হয়ে এমএলএসে যাওয়ার সুযোগ নিতে চান না তিনি।

ডি ব্রুইন রোববার একদশক পর ম্যানচেস্টার সিটির হয়ে শেষ ম্যাচ খেলতে নামবেন। ক্র্যাভেন কটেজে ফুলহ্যামের বিপক্ষের ম্যাচ হবে সিটিজেনদের হয়ে তার শেষ খেলায় অংশগ্রহণ। ইতিমধ্যে বোর্নমাউথের বিপক্ষে ঘরের মাঠ ইতিহাদে শেষ ম্যাচ খেলে ফেলেছেন ডি ব্রুইন।

২০১৫ সালে ভিএফএল উল্ফসবুর্গ থেকে ৫৫ মিলিয়ন পাউন্ডে ম্যানসিটিতে আসার পর এপর্যন্ত সিটিকে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা এবং একবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে সহায়তা করেছেন। তা সত্ত্বেও ডি ব্রুইনকে নতুন চুক্তির প্রস্তাব দেয়া হয়নি বলে গতমাসে জানিয়েছেন তিনি।

ডি ব্রুইন আগে থেকেই বলেছেন, তিনি এ ক্লাবেই থাকতে চান। কিন্তু প্রিমিয়ার লিগ, জার্মানি এবং এমএলএস, বিশেষ করে শিকাগো ফায়ারের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠার পর ডি ব্রুইন এখন নাপোলির প্রস্তাব গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার ঘরের মাঠে ক্যাগলিয়ারের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতে ইতালিয়ান শিরোপা জিতেছে নাপোলি।

নাপোলির সাথে এখনও কোন চুক্তি হয়নি এবং সিটির সাথে প্রিমিয়ার লিগ মৌসুম শেষ হওয়ার পরই আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে ব্রুইনের।

Tags: ইতালিএমএলএসডি ব্রুইননাপোলিম্যানসিটিলিড স্পোর্টস
Previous Post

মেসির গোল-অ্যাসিস্টের ম্যাচে বাংলাদেশি বংশোদ্ভূত তারকার গোল

Next Post

আজ যেসব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা বৈঠকে বসে আছেন, পটভূমিতে মার্বেল দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ যেসব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

নজরুলের প্রতিকৃতি, বাংলার কবি ও সাহিত্যিক. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ নজরুল জয়ন্তী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT