চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাসনের দেয়াল পেরিয়ে পানাহির কান জয়

যারা পেলেন কান চলচ্চিত্র পুরস্কার ২০২৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:46 পূর্বাহ্ন 25, মে 2025
in বিনোদন
A A
অভিনেতা অমিতাভ বচ্চন পুরস্কার গ্রহণ করছেন, পাশে দুই নারী।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় ২২ বছর পর প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েই বাজিমাত করেছেন ইরানের বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি।

৭৮তম কানের সমাপনী আয়োজনে উৎসব সেরা পুরস্কারটি উঠলো তার হাতে। শনিবার (২৪ মে) স্থানীয় সময় রাতে জাফর পানাহি তার নতুন ছবি ‘ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সিডেন্ট’ -এর জন্য পাম দর জিতে নেন।

তেহরান সরকার ১৫ বছর ধরে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সর্বশেষ তিনি কানে উপস্থিত ছিলেন ২০০৩ সালে। যখন তার বিখ্যাত চলচ্চিত্র ‘ক্রিমসন গোল্ড’ ‘আঁ সার্তে রিগা’ বিভাগে প্রদর্শিত হয়েছিল।

৬৪ বছর বয়সী পানাহির সঙ্গে এবার প্রিমিয়ার থেকে পুরো সময় কানে ছিলেন তার স্ত্রী, কন্যা ও ছবির প্রধান অভিনেতা বাহিদ মোবাস্সেরিসহ অন্যান্য কলাকুশলীরা।

২০১০ সালে ‘প্রথা বিরোধী প্রচারণা’র অভিযোগে ইরানের আদালত পানাহির ওপর ২০ বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ ও বিদেশে ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করে। যদিও এখন তার বিরুদ্ধে কোনো সক্রিয় মামলা নেই এবং কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞাও নেই বলে জানিয়েছেন চলচ্চিত্রটির এক মুখপাত্র।

এরআগে গত মঙ্গলবার প্রিমিয়ারে দর্শকদের আবেগময় অভ্যর্থনায় কান্নায় ভেঙে পড়েন পানাহি। চলচ্চিত্রটি উৎসর্গ করেন ইরানে নিষিদ্ধ ঘোষিত সব নির্মাতা, বিশেষ করে সেইসব নারী পরিচালক ও অভিনেত্রীদের, যারা নারীর অধিকারের দাবিতে আন্দোলনকারী কর্মীদের পাশে ছিলেন।

‘ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সিডেন্ট’ ছবিতে দেখা যায় বাহিদ নামের এক ব্যক্তিকে, যিনি একদিন অপহরণ করেন একটি কৃত্রিম পা-ওয়ালা লোককে, যিনি দেখতে হুবহু তার পুরনো নির্যাতনকারীর মতো। অতীতের সেই নির্যাতনের প্রমাণ পেতে তিনি অন্য বন্দিদের সঙ্গে যোগাযোগ করেন এবং সিদ্ধান্ত নিতে চান কী করবেন এই ব্যক্তির সঙ্গে।

এই ছবিটি যেন শুধুই একটি দুর্ঘটনা নয়—বরং প্রতিরোধ, স্মৃতি ও ন্যায়বিচারের এক গভীর মানবিক দলিল।

জাফর পানাহি এর আগে ১৯৯৫ সালে ‘দ্য হোয়াইট বেলুন’ চলচ্চিত্রের জন্য কানের ক্যামেরা দ’ওর এবং ২০১৫ সালে বার্লিন চলচ্চিত্র উৎসবে ‘ট্যাক্সি’ ছবির জন্য গোল্ডেন বিয়ার পুরস্কার লাভ করেন।

তিনি জানান, নিষেধাজ্ঞা উঠে গেলেও তাকে এখনও গোপনে এবং আইনের বাইরে থেকেই সিনেমা নির্মাণ করতে হয়।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকদের মনোযোগী ও আনন্দিত উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ কান চলচ্চিত্র উৎসব ২০২৫ এর বিজয়ীদের তালিকা:

পাম দ’অর (সেরা চলচ্চিত্র): “ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট”, জাফর পানাহি
গ্রাঁ প্রিঃ “সেন্টিমেন্টাল ভ্যালু”, জোয়াকিম ট্রিয়ার
জুরি পুরস্কার (যুগ্মভাবে): “সিরাত”, অলিভার লাক্স এবং “সাউন্ড অব ফলিং”, মাসা সালিনস্কি
সেরা পরিচালক: ক্লেবার মেনডো ফিলো, “দ্য সিক্রেট এজেন্ট”
সেরা অভিনেতা: ওয়াগনার মৌরা, “দ্য সিক্রেট এজেন্ট”
সেরা অভিনেত্রী: নাদিয়া মেল্লিতি, “দ্য লিটল সিস্টার”
সেরা চিত্রনাট্য: জঁ-পিয়ের ও লুক দার্দেন, “ইয়াং মাদারস”
বিশেষ পুরস্কার: “রেজারেকশন”, বিগান

ক্যামেরা দ’অর (সেরা চলচ্চিত্র): “দ্য প্রেসিডেন্ট’স কেক”, হাসান হাদি

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পাম দ’অর: “আই’ম গ্ল্যাড ইউ’আর ডেড নাউ”, তাওফিক বারহোম
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্পেশাল মেনশন’: “আলী”, আদনান আল রাজীব।

Tags: ইরানজাফর পানাহিপাম দরলিড বিনোদনসিনেমা
Previous Post

সবগুলো দল প্রধান উপদেষ্টাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে: প্রেস সচিব

Next Post

ঈদযাত্রায় আগামী ৪ জুনের টিকিট মিলছে আজ

Next Post
বাংলাদেশ রেলওয়ে ট্রেনের ছবি ও টিকিটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদযাত্রায় আগামী ৪ জুনের টিকিট মিলছে আজ

মেসির গোল-অ্যাসিস্টের ম্যাচে বাংলাদেশি বংশোদ্ভূত তারকারা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির গোল-অ্যাসিস্টের ম্যাচে বাংলাদেশি বংশোদ্ভূত তারকার গোল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT