চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদীর তীরগুলো বাণিজ্যিকভাবে এগিয়ে নেওয়া হবে: নৌ উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:23 পূর্বাহ্ন 05, নভেম্বর 2024
in - সেমি লিড, পরিবেশ
A A
নদীর তীর উন্নয়নে নৌ উপদেষ্টার সঙ্গে আলোচনা করছে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিকল্পনা অনুযায়ী নদী তীরগুলোতে বাণিজ্যিকভাবে এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন বর্তমান বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এছাড়াও নৌপথে পর্যায়ক্রমে সাশ্রয়ী বাণিজ্যিক নীতিমালাও প্রণয়ন করা হবে।

সোমবার বিকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডেমরা ঘাট শুল্ক আদায় কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, দ্রুত সময়ের মধ্যে ডেমরা ঘাটের পূর্ব পাশে বিআইডব্লিউটিএর পূর্ব পরিকল্পনা অনুযায়ী সকল প্রকার মালামাল লোড আনলোডের জন্য আরসিসি জেটি স্থাপন করা হবে। এছাড়াও শীতলক্ষ্যা ও বালু নদের সংযোগ স্থল সংলগ্ন নদীর চরে দৃষ্টিনন্দন ইকোপার্ক নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।  কারণ নদীগুলো বাংলাদেশের মানুষের জীবন সংস্কৃতির একটি বিরাট অংশ। তাই নদীগুলোর প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনতে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এক্ষেত্রে নদীতে নানা কাজে নদ নদী ব্যবহারকারী লোকজনসহ তীরবর্তী অধিবাসীদের সচেতন হওয়া সবচেয়ে বেশি জরুরী। এক্ষেত্রে পরিচ্ছন্নতার লক্ষ্যে  কিছুতেই নদ নদীতে গৃহস্থালীর আবর্জনাসহ কোন প্রকার ময়লা ফেলা চলবেনা।

এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত পর্যায়ক্রমে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় নির্মিতব্য বিআইডব্লিউটিএ’র পানগাঁও কার্গো টার্মিনাল, ডিইপিটিসি আধুনিক নৌ প্রশিক্ষণ কেন্দ্র, আনন্দ বিল্ডার্স ডকইয়ার্ডে নির্মিত প্রশিক্ষণ জাহাজ, সোনাকান্দা নৌ বাহিনীর ডকইয়ার্ড, নারয়ণগঞ্জ অংশের সীমানা পিলার স্থাপন ও নির্মিত ওয়াকওয়ে পরিদর্শন করেন।

Tags: নৌ উপদেষ্টাব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
Previous Post

সেনাবাহিনীর অভিযানে মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ৭৪

Next Post

মোহাম্মদপুরে ডাস্টবিনে মিলল মানুষের খণ্ডিত পা

Next Post
ডাস্টবিনে মানুষের খণ্ডিত পা উদ্ধার, চাঞ্চল্যকর ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদপুরে ডাস্টবিনে মিলল মানুষের খণ্ডিত পা

সোহরাওয়ার্দী উদ্যানে ধর্মীয় সমাবেশে আলেম-ওলামা ও শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামা-মাদ্রাসা শিক্ষার্থীদের ঢল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT