চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনীর অভিযানে মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ৭৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:22 পূর্বাহ্ন 05, নভেম্বর 2024
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার ৭৪. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরের টঙ্গী এলাকার বিভিন্ন বস্তি ও আবাসিক হোটেলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়েছে। এসময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা, স্বর্ণালংকার, ছিনতাই করা মোবাইল ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়। অভিযানে ৫৩ জন পুরুষ ও ২১ জন নারীকে গ্রেপ্তার করা হয়।

সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় ৩ নভেম্বর মধ্যরাত থেকে ৪ নভেম্বর সকাল ৯টা পর্যন্ত সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন ও ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের একটি মিশ্র দল, বিজিবি, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে টঙ্গী রেলওয়ে স্টেশন ও তদসংলগ্ন টঙ্গী কেরানীরটেক বস্তি ও আবাসিক হোটেলে যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশী মদ, বিয়ার, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকা, স্বর্ণালংকার, ছিনতাই করা মোবাইল, অল্পসংখ্যক বিদেশি মুদ্রা জব্দ করা হয়।

Tags: আইএসপিআরসেনাবাহিনীর অভিযান
Previous Post

সাংবাদিক নেতা মোল্লা জালাল গ্রেপ্তার

Next Post

নদীর তীরগুলো বাণিজ্যিকভাবে এগিয়ে নেওয়া হবে: নৌ উপদেষ্টা

Next Post
নদীর তীর উন্নয়নে নৌ উপদেষ্টার সঙ্গে আলোচনা করছে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীর তীরগুলো বাণিজ্যিকভাবে এগিয়ে নেওয়া হবে: নৌ উপদেষ্টা

ডাস্টবিনে মানুষের খণ্ডিত পা উদ্ধার, চাঞ্চল্যকর ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদপুরে ডাস্টবিনে মিলল মানুষের খণ্ডিত পা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT