চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামা-মাদ্রাসা শিক্ষার্থীদের ঢল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:27 পূর্বাহ্ন 05, নভেম্বর 2024
in - টপ লিড নিউজ, ধর্ম ও জীবন
A A
সোহরাওয়ার্দী উদ্যানে ধর্মীয় সমাবেশে আলেম-ওলামা ও শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ইসলামি মহাসম্মেলন। আজ ভোর থেকেই আলেম-ওলামা ও সাধারণ জনগণ এ সম্মেলনে যোগ দিতে উদ্যানে আসতে শুরু করেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এই সম্মেলন। এখানে দাওয়াত ও তাবলিগ, কওমি মাদরাসা এবং দীনের হেফাজতের বিষয় নিয়ে আলোচনা হবে।

এর আগে গতকাল সোমবার রাতে রাজধানীর পুরাতন পল্টনের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এই বিষয়টি জানানো হয়। এতে মহাসম্মেলনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমে ব্রিফিং করেন মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে মাওলানা ফজলুল করীম কাসেমী।

সংবাদ সম্মেলনে দেশের সর্বস্তরের আলেম ওলামা ও আপামর তাওহীদি জনতাকে দলে দলে যোগদান করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন মহা-সম্মেলন এর আহ্বায়কগণ।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, নতুন বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধি ও সর্বস্তরের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য দেশের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ দেশপ্রেমিক মানুষদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়া সময়ের অপরিহার্য দাবি। এই লক্ষ্যে আগামীকাল ৫ নভেম্বরের ইসলামী মহাসমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং যেকোনো মূল্যে সোহরাওয়ার্দী উদ্যানের এই মহাসমাবেশ সাফল্যমণ্ডিত করে তুলতে হবে।নেতৃবৃন্দ আরও বলেন, শত বাধা-বিপত্তি, গুজব ও অপপ্রচার উপেক্ষা করে জাতীয় ঐক্যের প্রতীক এই মহাসমাবেশ-কে কামিয়াব করার জন্য যা যা করা দরকার সবই করতে হবে। প্রস্তুতি কমিটি সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে সফল করার জন্য প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। সে সময় তাদের আন্তরিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির নেতৃবন্দ।

মহাসম্মেলনের আহ্বান জানানো বিশিষ্ট আলেমদের মধ্যে রয়েছেন আল্লামা শাহ্ মহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা খলিল আহমাদ কাসেমী, আল্লামা আব্দুল হামিদ, আল্লামা আব্দুল রহমান হাফেজ্জী, আল্লামা নুরুল ইসলাম, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা রশিদুর রহমান, আল্লামা শাইখ জিয়াউদ্দিন ও আল্লামা শায়েখ সাজিদুর রহমানসহ আরো অনেকে।

Tags: সোহরাওয়ার্দী উদ্যান
Previous Post

মোহাম্মদপুরে ডাস্টবিনে মিলল মানুষের খণ্ডিত পা

Next Post

প্রেসিডেন্ট নির্বাচনে আজ ভোট দেবেন মার্কিন ভোটাররা

Next Post
একজন নারী ভোটার মার্কিন ভোটের জন্য ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেসিডেন্ট নির্বাচনে আজ ভোট দেবেন মার্কিন ভোটাররা

বাংলাদেশ পুলিশ লোগো, নীল ব্যাকগ্রাউন্ডে সাদা ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কেমন পুলিশ চাই’ জানতে জনসাধারণের মতামত চেয়েছে কমিশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT