চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা জয়ের পাশাপাশি টুর্নামেন্ট সেরাও তামিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:03 পূর্বাহ্ন 02, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তামিম হাফসেঞ্চুরি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ মাঠের বাইরেই ছিলেন তামিম ইকবাল। খেলা হয়নি এশিয়া কাপ ও বিশ্বকাপের মত আন্তর্জাতিক টুর্নামেন্টেও। মাঠে ফেরার অপেক্ষাটা দীর্ঘ হলেও তামিম ফিরেছেন বীরের বেশে। বিপিএল দিয়ে মাঠে ফেরা তামিমের হাত ধরে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথম শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। নেতৃত্বের পাশাপাশি পারফরম্যান্সেও আলো ছড়িয়েছেন দেশসেরা ওপেনার। তাইতো হয়েছেন টুর্নামেন্ট সেরা। এমনকি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কারও এসেছে তার হাতে।

ফাইনালসহ ১৫ ম্যাচ খেলা তামিম এবারের আসরে করেছেন ৪৯২ রান। একবার নটআউট থাকা এ ব্যাটারের সর্বোচ্চ ইনিংস ৭১ রান। সেঞ্চুরি না পেলেও ফিফটি পেয়েছেন ৩টি। গড় ৩৫.১৪ এবং স্ট্রাইকরেট ১২৭.১৩। তার মোট বাউন্ডারি ৫৪টি এবং ছক্কা মেরেছেন ১৮টি।

টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে ছিলেন কুমিল্লার তাওহীদ হৃদয়ও। ব্যাট হাতে ১৪ ম্যাচে ৪৬২ রান করেছেন এই টপঅর্ডার ব্যাটার। সেটাও ১৪৯.৫১ স্ট্রাইক রেটে। বিপিএলের ইতিহাসে ১৪০-এর বেশি স্ট্রাইক রেটে ৪০০-এর বেশি রান করা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হৃদয়। এর কীর্তি গড়া ক্রিকেটারদের প্রত্যেকেই বিদেশি। ছক্কা মারাতেও হৃদয় ছাড়িয়ে গেছেন স্থানীয় সবাইকে। এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ ২৪টি ছক্কা মেরেছেন। বিপিএলের এক আসরে যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।

আসরে দুর্দান্ত ঢাকার হয়ে বল হাতে দারুণ করেছেন শরীফুল ইসলাম। ১২ ম্যাচে ৪৪.৪ ওভার বল করে উইকেট নিয়েছেন ২২টি। তার চেয়ে বেশি উইকেট নিতে পারেনি আর কেউ। জিতেছেন আসরের সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার। শরীফুলের আরেক সতীর্থ নাঈম শেখ ব্যাট হাতে দারুণ করেছেন আসরে। ১২ ম্যাচ খেলে ৩১০ রান করেছেন যার সর্বোচ্চ ইনিংসটি ৬৪ রানের। চার মেরেছেন ২৭টি এবং ছক্কা মেরেছেন ১৪টি। তার স্ট্রাইকরেট ১১৯.৬৯। টুর্নামেন্ট জুড়ে ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে নজর কেড়েছেন। টুর্নামেন্টের সেরা পুরস্কারের ট্রফিটি তাই উঠেছে তার হাতে।

Tags: কুমিল্লা ভিক্টোরিয়ান্সতামিমফরচুন বরিশাললিড স্পোর্টসশরীফুলহৃদয়
Previous Post

ব্যাট হাতে বিপিএলে আলো ছড়িয়েছেন যারা

Next Post

মুশফিক-মাহমুদউল্লাহদের শিরোপা উৎসর্গ করলেন তামিম

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল শিরোপা জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিক-মাহমুদউল্লাহদের শিরোপা উৎসর্গ করলেন তামিম

তামিম ইকবাল সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশ ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

হয়তো আর দুই বছর খেলবেন তামিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT