চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিক-মাহমুদউল্লাহদের শিরোপা উৎসর্গ করলেন তামিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 পূর্বাহ্ন 02, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল শিরোপা জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে ফরচুন বরিশালের হয়ে শিরোপা জেতার আগে দু’বার করে ফাইনাল খেলেছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে দুজনের কেউই শিরোপা দেখা পাননি। অবশেষে মিটেছে সেই আক্ষেপ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথম শিরোপা জিতেছে বরিশাল। সেই সঙ্গে মুশফিক ও মাহমুদউল্লাহও। সেই শিরোপা তাদেরই উৎসর্গ করেছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল মহারণে কুমিল্লাকে ৬ উইকেটে হারায় বরিশাল। পুরস্কার বিতরণীতে তাদের দুজনকে ডেকে এনে এমনটা জানান বরিশালের অধিনায়ক।

‘আমি মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদকে ডেকে নিতে চাই। শিরোপাটা আমি তাদের দুজনকে উৎসর্গ করতে চাই। মুশি মাঠে দারুণ কাজ করেছে, সে ফিল্ডিং পরিবর্তন করেছে। এটা মুশফিকের ট্রফি। কারণ আমি অধিনায়ক ছিলাম। সেই কৃতিত্বটা আমি পেয়েছি।

‘কিন্তু এই ধরনের টুর্নামেন্টে অনেক চাপ থাকে। সেই চাপটা মুশি আমার কাছ থেকে নিয়েছে। তাতে আমি ব্যাটিংয়ে মনোযোগ দিতে পেরেছি। মুশি এবং রিয়াদের সমর্থন ছাড়া এটা সম্ভব ছিল না। সেই সঙ্গে বাকিরাও নিশ্চিতভাবে সমর্থন করেছে।’

রংপুর রাইডার্সকে হারিয়ে ভালোভাবে শুরু করলেও পরবর্তীতে ছন্দ হারায় বরিশাল। শেষ দিকে এসে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারেন এমন শঙ্কার মাঝে দিয়েও যেতে হয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে প্লে অফ খেলা নিশ্চিত করে বরিশাল।
তামিম বলেছেন, ‘একটা সময় ছিল যখন টুর্নামেন্ট থেকে আমরা প্রায় ছিটকে যাচ্ছিলাম। সেখান থেকে আমরা সেমিফাইনাল নিশ্চিত করি। অনেক মানুষ সংক্ষিপ্ত সংস্করণ নিয়ে আলোচনা করে কিন্তু আমি আমার বেসিকে ছিলাম। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। যখনই বেসিকের কথা বললেন তখনই অভিজ্ঞতার কথা আসে।’

টুর্নামেন্টের শুরুর দিকে দারুণ ছন্দে ছিলেন মাহমুদউল্লাহ। বেশ কয়েকটি ম্যাচ জেতাতে বড় ভূমিকাও রেখেছিলেন ডানহাতি এই ব্যাটার। তবে শেষ দিকে এসে মাহমুদউল্লাহর ব্যাট থেকে সেভাবে রানের দেখা মেলেনি। খুব বেশি প্রয়োজন হয়েছে সেটাও বলার সুযোগ নেই। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডেকে নিয়ে যাওয়ায় তামিমকে ধন্যবাদ জানিয়েছেন এই অলরাউন্ডার।

বলেছেন, ‘সত্যি বলতে এটা দারুণ অনুভূতি। প্রথমত আমি তামিমকে ধন্যবাদ দিতে চাই। কারণ এখানে কথা বলার জন্য সে আমাকে ডেকেছে। যতটুকু পারি না কেন আমি আমার সেরা ক্রিকেট খেলার চেষ্টা করেছি। এর চেয়ে বেশি কিছু না।’

তামিমকে ধন্যবাদ দিয়েছেন মুশফিকও। ‘এটা আমার তৃতীয় ফাইনাল ছিল। অবশেষে প্রথমবারের মতো জিতলাম। ভালোভাবে আমাদের নেতৃত্ব দেয়ার জন্য তামিমকে ধন্যবাদ। দলের ম্যানেজমেন্ট এবং সাপোর্ট স্টাফকে অনেক ধন্যবাদ। তারা সবাই অনেক বেশি পরিশ্রম করেছে।’

Tags: তামিমফরচুন বরিশালবিপিএল-২০২৪মাহমুদউল্লাহমুশফিকলিড স্পোর্টস
Previous Post

শিরোপা জয়ের পাশাপাশি টুর্নামেন্ট সেরাও তামিম

Next Post

হয়তো আর দুই বছর খেলবেন তামিম

Next Post
তামিম ইকবাল সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশ ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

হয়তো আর দুই বছর খেলবেন তামিম

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয়ের আনন্দে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে মুশফিক-মাহমুদউল্লাহকে শিরোপা উৎসর্গ করেছেন তামিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT