চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হয়তো আর দুই বছর খেলবেন তামিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 পূর্বাহ্ন 02, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
তামিম ইকবাল সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশ ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে তামিম ইকবালের নেতৃত্বে প্রথমবার শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। আসর জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা তামিম ইকবাল জাতীয় দলে ফিরবেন কিনা জেগেছে এমন প্রশ্ন। ফেরার ইচ্ছেটাই প্রকাশ করেছেন টাইগার ওপেনার। সেই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন অন্তত আরও দুই বছর খেলার মনোভাব রয়েছে তার।

শিরোপা জিতে অনেকটা সময় পেরিয়ে যাবার পর ট্রফি হাতে অবশেষে সংবাদ সম্মেলনে এসেছেন তামিম। সেখানে সাংবাদিকদের প্রশ্নে এমনটাই জানিয়েছেন বরিশাল অধিনায়ক।

বলেছেন, একটা জিনিস পরিষ্কারভাবেই আপনাদের বলতে চাই, আমার জন্য ফিরে আসতে অনেক কিছু ঠিক হতে হবে। নয়তো শুধু এসে খেলার কোনো পয়েন্ট নেই। কারণ, আমি ক্যারিয়ারের এমন স্টেজে আছি, হয়তো দুই বছর খেলব। ওই কথাগুলো ওনাদের সঙ্গে বলতে হবে।’

বিপিএলের সবচেয়ে বেশি রান সংগ্রাহকের পাশপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কারটাও ওঠেছে তামিম ইকবালের হাতে।

পুরো আসরে করেছে ৪৯২ রান। দুর্দান্ত পারফর্ম করা এই ক্রিকেটারের জাতীয় দলে ফেরার বিষয়ে বিপিএলের মাঝেই বিসিবির সঙ্গে বসার কথা ছিল। তা আর হয়ে ওঠেনি। তবে বসতে চলেছে দুই পক্ষই। শনিবার দেশের বাইরে যাচ্ছেন তামিম। সেখান থেকে ফিরেই বোর্ডের সঙ্গে বসবেন। তামিম নিজেই জানিয়েছেন এমনটা।

‘আমার সঙ্গে জালাল ভাইয়ের কথা হয়েছে। আমি কথা বলার জন্য অ্যাভেইলেবল ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সম্ভবত…আমার সঙ্গে বসার কথা ছিল। কিন্তু আমাদের যোগাযোগ আছে। আমি আগামীকাল সকালে আবার দেশের বাইরে চলে যাচ্ছি। আশা করি আসার পর আবার আমরা বসব।’

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের জার্সিতে খেলা হচ্ছে না তামিমের। গতবছর সেপ্টেম্বরে নিউজিল্যান্ড সিরিজে সবশেষ ম্যাচ খেলেছিলেন তামিম। তবে খেলা হয়নি এশিয়া কাপ ও বিশ্বকাপে।

Tags: তামিমফরচুন বরিশালবিপিএল-২০২৪বিসিবিলিড স্পোর্টস
Previous Post

মুশফিক-মাহমুদউল্লাহদের শিরোপা উৎসর্গ করলেন তামিম

Next Post

যে কারণে মুশফিক-মাহমুদউল্লাহকে শিরোপা উৎসর্গ করেছেন তামিম

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয়ের আনন্দে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে মুশফিক-মাহমুদউল্লাহকে শিরোপা উৎসর্গ করেছেন তামিম

বেইলি রোডে নিহত সাংবাদিক অভিশ্রুতির মরদেহ হস্তান্তর নিয়ে জটিলতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বেইলি রোডে নিহত সাংবাদিক অভিশ্রুতির মরদেহ হস্তান্তর নিয়ে জটিলতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT