চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাট হাতে বিপিএলে আলো ছড়িয়েছেন যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:42 অপরাহ্ন 01, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাট হাতে বিপিএলে ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটে বলে দেড় মাসের বেশি সময়ের লড়াইয়ে কখনও বোলারদের, কখনও ব্যাটারদের জয়ী হতে দেখা গেছে। এবারের বিপিএল আসরে দেশীয় খেলোয়াড়দের এক ধরণের আধিপত্য দেখা গেছে। বল হাতে যেমন মাঠে রাজত্ব করেছেন শরিফুল ইসলাম, সাকিব আল হাসানরা। তেমনি ব্যাট হাতেও পিছিয়ে থাকেননি দেশীয় ব্যাটাররা। রানের ফুলঝুরি ছড়াতে না পারলেও হয়েছেন আসরের সর্বোচ্চ রানের মালিক। বিপিএলের দশম আসরে সেরা দশে থাকা সর্বোচ্চ রানের মালিকদের এক নজরে দেখে নেয়া যাক।

বিপিএলের দশম আসরের সেরা ব্যাটার বাংলাদেশের বাঁহাতি ওপেনার চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ফাইনালসহ ১৫ ম্যাচ খেলা তামিম এবারের আসরে ৪৯২ রান করেছেন। একবার নটআউট থাকা এ ব্যাটারের সর্বোচ্চ ইনিংস ৭১। সেঞ্চুরি না পেলেও ফিফটি পেয়েছেন ৩টি। গড় ৩৫.১৪ এবং স্ট্রাইকরেট ১২৭.১৩। তার মোট বাউন্ডারি ৫৪টি এবং ছক্কা মেরেছেন ১৮টি।

সেরা দশের দুইয়ে আছেন রানার্স আপ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ডানহাতি ব্যাটার তাওহিদ হৃদয়। ১৪ ম্যাচ খেলে এ ব্যাটার দুই ম্যাচ অপরাজিত থাকলেও ০ রানে আউট হয়েছেন দুইবার। আসরের কয়েকটি সেঞ্চুরির মধ্যে হৃদয়েরটি অন্যতম, ফিফটি পেয়েছেন ২টি। সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ১০৮ রানের যার স্ট্রাইকরেট ১৪৯.৫১। গড় ৩৮.৫ করে। তিনি চার মেরেছেন ৩৭টি এবং ছক্কা হাকিয়েছেন ২৪টি।

ক্রিকেটার ব্যাট হাতে বিপিএলে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনে থাকা লিটন দাস রানার্স আপ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক। উইকেটকিপার ব্যাটার ১৪ ম্যাচ খেলে ৩৯১ রান করেছেন যার মধ্যে তিনটি ফিফটি রয়েছে। আসরে লিটনের স্ট্রাইকরেট ১৩০.৭৬ এবং গড় ২৭.৯২। সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন ৮৫ রানের। কুমিল্লার অধিনায়ক চার মেরেছেন ৪০টি এবং ছক্কা মেরেছেন ১৭ টি।

দেশীয়দের মধ্যে দুটি সেঞ্চুরির দ্বিতীয়টি এসেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিমের থেকে। অনূর্ধ্ব ১৯ বিশ্বজয়ী এ ওপেনার এবারের আসরে ১২ ম্যাচ খেলে ৩৮৪ রান তুলেছেন। একটি সেঞ্চুরির পাশাপাশি দুটি ফিফটি রয়েছে তার নামের পাশে। ১৩৫.৬৮ স্ট্রাইকরেটে তার রান তোলার গড় ৩২ করে। সবোচ্চ ১১৬ রান। চার মেরেছেন ৩২ টি এবং ছক্কা ২০টি।

সেরা পাঁচের পঞ্চম ব্যাটার চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। ১৫ ম্যাচ খেলা এ ব্যাটার চার ম্যাচে অপরাজিত থাকার পাশাপাশি এক ম্যাচে ০ রানে আউট হন। সেঞ্চুরি না পেলেও এ ব্যাটার তিনটি ফিফটি পেয়েছেন। স্ট্রাইকরেট ১২২.৪৪ এবং গড় ৩৩.৭২ করে। চারের সংখ্যা ৩০ টি তবে ছক্কা মেরেছেন মাত্র ১১টি।

সেরা দশে প্রথম বিদেশি খেলোয়াড় অস্ট্রেলিয়ার ডানহাতি ব্যাটার অ্যালেক্স রস। ১১ ম্যাচ খেলা এ ব্যাটার ৮৯ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছেন। মোট করেছেন ১৫২ রান। দুর্দান্ত ঢাকার এ ব্যাটার চারটি ফিফটির দেখা পেয়েছেন। ৩০টি চারের পাশাপাশি ১৭টি ছক্কা মেরেছেন মিডল অর্ডার ব্যাটার।

সেরা দশের সাতে আছেন দুর্দান্ত ঢাকার বাঁহাতি ওপেনার নাঈম শেখ। ১২ ম্যাচ খেলে ৩১০ রান করেছেন যার সর্বোচ্চ ইনিংসটি ৬৪ রানের। চার মেরেছেন ২৭টি এবং ছক্কা মেরেছেন ১৪টি। তার স্ট্রাইকরেট ১১৯.৬৯।

আটে আছেন প্রথমদিকে দুর্দান্ত আলো ছড়ানো খুলনা টাইগার্সের অধিনায়ক এনামুল হক বিজয়। ডানহাতি এ ওপেনার ১২ ম্যাচ খেলে ২৯৬ রান করেছেন যার সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ৬৭ রানের। ১২০.৮১ স্ট্রাইকরেটে তিনটি ফিফটি করেছেন এবং২৬টি চারের পাশাপাশি ১১টি ছক্কা হাকিয়েছেন।

নয়ে আছেন রংপুর রাইডার্সের জিমি নিশাম। সাত ম্যাচ খেলা জিমি তিন ম্যাচে অপরাজিত থেকে ২৯১ রান তুলেছেন। তার সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ৯৭ রানের। তিনটি ফিফটি করেছেন এ বাঁহাতি ব্যাটার যার স্ট্রাইকরেট ১৬৭.২৪। ২৯টি চার এবং ১৫টি ছক্কা মেরেছেন তিনি।

সেরা দশে থাকা সবশেষ খেলোয়াড় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টপঅর্ডার ব্যাটার নিউজিল্যান্ডের টম ব্রুস। ৯ ম্যাচ খেলা ব্রুস ৩ ম্যাচে অপরাজিত থেকে ২৭৮ রান তুলেছেন। তিনি দুই ম্যাচে ফিফটি পেয়েছেন। ২২টি চার এবং ১১টি ছক্কা হাকিয়েছিলেন এ তারকা।

Tags: অস্ট্রেলিয়াকুমিল্লাখুলনাচট্টগ্রামতানজিদতামিমনিউজিল্যান্ডবরিশালবিজয়রসলিড স্পোর্টসহৃদয়
Previous Post

বল হাতে বিপিএলের সেরা দশে যারা

Next Post

শিরোপা জয়ের পাশাপাশি টুর্নামেন্ট সেরাও তামিম

Next Post
বাংলাদেশ ক্রিকেটার তামিম হাফসেঞ্চুরি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপা জয়ের পাশাপাশি টুর্নামেন্ট সেরাও তামিম

বাংলাদেশ ক্রিকেট দল শিরোপা জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিক-মাহমুদউল্লাহদের শিরোপা উৎসর্গ করলেন তামিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT