চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুনে আহত ৭

দুই জন গুরুতর আহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে দগ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার সীমানাপ্রাচীরের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের প্রচণ্ড শব্দের পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের চাপে লোহার ও পাইপের বিভিন্ন অংশ ছিটকে পড়ে কয়েকজন আহত হন। অগ্নিদগ্ধও হয়েছেন কয়েকজন।

স্থানীয় বাসিন্দা রনি জানান, তিনি ঘটনাস্থল থেকে দুজন দগ্ধ ও গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। বিস্ফোরণের ধাক্কায় এবং লোহার বিভিন্ন অংশ ছিটকে পড়ে রিকশাচালকসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

অগ্নিকাণ্ডের পর আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ জানান, এ ঘটনায় চার থেকে পাঁচজন দগ্ধ ও আহত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতার কারণে কারখানার ভেতরে ঢুকে উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

কারখানার অ্যাডমিন ম্যানেজার হেমায়েত জানান, কারখানার ভেতরে কোনো শ্রমিক আটকে নেই। সীমানাপ্রাচীরের কোণায় আগুনের সূত্রপাত হয় এবং বিস্ফোরণের পর তা ছড়িয়ে পড়ে।

এদিকে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বিস্ফোরণটি বয়লার নাকি গ্যাস সিলিন্ডার থেকে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল পর্যবেক্ষণ করে বিস্ফোরণের কারণ ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। বর্তমানে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।

Tags: অগ্নিকাণ্ডবিস্ফোরণ
Previous Post

আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী

Next Post

অনারারি ডক্টরেট ডিগ্রি পেলেন হাসিবুর রেজা কল্লোল

Next Post
ছবি: সংগৃহীত

অনারারি ডক্টরেট ডিগ্রি পেলেন হাসিবুর রেজা কল্লোল

৪৩ লাখ শিশুকে টিকার আওতায় আনতে মাসব্যাপী গণক্যাম্পেইন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT