চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:41 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মৃত সরকারি কর্মকর্তা–কর্মচারীর বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করার শর্তে এখন থেকে আজীবন পারিবারিক পেনশন ভোগ করতে পারবেন। এই সুবিধা অব্যাহত রাখতে প্রতি বছর একবার হিসাবরক্ষণ কার্যালয়ে পুনর্বিবাহ না করার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। তবে ৫০ বছরের বেশি বয়সের বিধবাদের ক্ষেত্রে এই অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র দেওয়ার শর্তটি প্রযোজ্য হবে না।

রোববার (২০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এই প্রজ্ঞাপনে পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন ও ছুটি নগদায়নের সুনির্দিষ্ট নিয়মাবলি নির্ধারণ করা হয়েছে, যা গত ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। সরকারের নতুন এই নিয়মে সরকারি কর্মচারীদের পেনশন ও অবসরকালীন সুবিধায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

নতুন ব্যবস্থায় পেনশনযোগ্য ন্যূনতম চাকরিকাল ৫ বছর থেকে শুরু করে ২৫ বছর বা তার বেশি সময় পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কর্মচারীর সর্বশেষ আহরিত মূল বেতনের ওপর ভিত্তি করে পেনশনের হার নির্ধারিত হবে। চাকরিকালের বিন্যাস অনুযায়ী ৫ বছর চাকরিতে মূল বেতনের ২১ শতাংশ, ১০ বছর চাকরিতে ৩৬ শতাংশ, ১৫ বছর চাকরিতে ৫৪ শতাংশ, ২০ বছর চাকরিতে ৭২ শতাংশ, ২১ বছর চাকরিতে ৭৫ শতাংশ, ২২ বছর চাকরিতে ৭৯ শতাংশ, ২৩ বছর চাকরিতে ৮৩ শতাংশ, ২৪ বছর চাকরিতে ৮৭ শতাংশ এবং ২৫ বছর বা তার বেশি চাকরিতে সর্বোচ্চ ৯০ শতাংশ পেনশন পাওয়া যাবে।

গত ৩০ জুন প্রাপ্ত নিট পেনশনের ওপর ভিত্তি করে বিদ্যমান পেনশনভোগীদের নতুন পেনশন নির্ধারণ করা হয়েছে। ৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনে ১০০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে নতুন নিট পেনশন হবে ১০ হাজার থেকে ১৮ হাজার টাকা। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন নিট পেনশন হবে ১৮ হাজার ১ টাকা থেকে ৩৫ হাজার টাকা। ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন নিট পেনশন হবে ৩৫ হাজার ১ টাকা থেকে ৪৯ হাজার টাকা। ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৬০ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন নিট পেনশন হবে ৪৯ হাজার ১ টাকা থেকে ৬২ হাজার টাকা। আর ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশনের ক্ষেত্রে ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন নিট পেনশন হবে ৬২ হাজার ১ টাকা থেকে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা। তবে বর্তমানে যাদের নিট পেনশন ৭০ হাজার ২০০ টাকার বেশি রয়েছে, তাঁরা নির্ধারিত সময় পর্যন্ত বর্তমান হারেই পেনশন পেয়ে যাবেন এবং এরপর প্রজ্ঞাপনের নির্ধারিত নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর হবে।

নতুন প্রজ্ঞাপনে আনুতোষিকের হার আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। ৫ বছর বা তার বেশি কিন্তু ১০ বছরের কম চাকরিতে প্রতি টাকায় ২৬৫ টাকা, ১০ বছর বা তার বেশি কিন্তু ১৫ বছরের কম চাকরিতে প্রতি টাকায় ২৬০ টাকা, ১৫ বছর বা তার বেশি কিন্তু ২০ বছরের কম চাকরিতে প্রতি টাকায় ২৪৫ টাকা এবং ২০ বছর বা তার বেশি চাকরিতে প্রতি টাকায় ২৩০ টাকা আনুতোষিক পাওয়া যাবে। অবসর গ্রহণের সময় কর্মচারীরা সর্বোচ্চ ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ অর্জিত ছুটির নগদায়ন হিসেবে পাওয়ার সুযোগ পাবেন। অবসর-উত্তর ছুটি (পিআরএল) এবং ছুটি নগদায়নের ক্ষেত্রে দুই দিনের অর্জিত ছুটিকে এক দিনের গড় বেতনের ছুটিতে রূপান্তর করা যাবে এবং পিআরএল ভোগ না করলেও নির্ধারিত শর্ত সাপেক্ষে এই সুবিধা মিলবে। এছাড়া চাকরির মেয়াদ ৫ বছর পূর্ণ হওয়ার আগেই কোনো কর্মচারী স্বাস্থ্যগত কারণে অক্ষম হয়ে পড়লে কিংবা মারা গেলে নির্ধারিত শর্তে এককালীন বিশেষ আর্থিক সহায়তার বিধানও রাখা হয়েছে।

Previous Post

মেসির বিদায়ী ম্যাচ দেখতে খরচ করতে হবে কত?

Next Post

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুনে আহত ৭

Next Post
ছবি: সংগৃহীত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুনে আহত ৭

ছবি: সংগৃহীত

অনারারি ডক্টরেট ডিগ্রি পেলেন হাসিবুর রেজা কল্লোল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT