চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লিটল ম্যাগাজিন সম্মাননা’ পেলেন ৬ সম্পাদক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 11, জুলাই 2024
in বিনোদন
A A
স্মরণীয় অনুষ্ঠানে লিটল ম্যাগাজিন সম্মাননা পাচ্ছেন বিশিষ্ট সম্পাদকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ সাল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশে বিভিন্ন সময়ে প্রকাশিত ছোটকাগজ নিয়ে প্রদর্শনী আয়োজন ও গুরুত্বপূর্ণ ছোট কাগজকে সম্মাননা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিকালে ছোটকাগজ চর্চায় তাৎপর্যপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬ জন লিটল ম‌্যাগাজিন সম্পাদককে সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

ছয় গুণীজন হচ্ছেন ‘চর্যাপদ’ এর সম্পাদক আযাদ নোমান, ‘লোক’ এর সম্পাদক অনিকেত শামীম, ‘ঘুংঘুর’ এর সম্পাদক হুমায়ুন কবির, ‘জলধি’র সম্পাদক নাহিদা আশরাফি, ‘বুনন’ এর সম্পাদক খালেদ উদ-দীন, ‘হাওরকণ্ঠ’র সম্পাদক আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।

এছাড়া, স্বাধীনতা পরবর্তীকালে ছোট কাগজ সম্পাদনায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ বিশেষ সম্মাননা প্রদান করা হয় ৩ জনকে। বিশেষ সম্মাননাপ্রাপ্ত গুণীজন হলেন- ‘লোকায়ত’ এর সম্পাদক অধ‌্যাপক আবুল কাসেম ফজলুল হক, বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক, ‘গণসাহিত‌্য’ এর সম্পাদক মফিদুল হক, বিশিষ্ট লেখক এবং ট্রাস্টি মুক্তিযুদ্ধ জাদুঘর এবং ‘ত্রৈমাসিক পত্রিকা’ এর সম্পাদক প্রয়াত মীজানুর রহমান এর পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর সহধর্মীনী নূরজাহান বেগম।

বুধবার (১০ জুলাই) বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই ‘লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও সম্মাননা ২০২৪’ এর। অনুষ্ঠানের শুরুতে লিটল ম‌্যাগাজিন প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

সম্মাননা প্রদান ও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, অনুবাদক এবং সম্পাদক ‘শিল্পকলা’ অধ্যাপক আবদুস সেলিম। আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ এবং সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

আলোচনায় বিভিন্ন সময় ছোট কাগজগুলোর প্রকাশনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ধরনের সঙ্কটগুলো তৈরী হয় তা তুলে ধরেন আলোচকরা। তারা বলেন, শিল্প-সাহিত্য চর্চার বিকাশে লিটল ম্যাগাজিন তথা ছোট কাগজ চর্চা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে এলেও বিভিন্ন বইমেলা আয়োজনে ছোট কাগজকে তেমন গুরুত্বের চোখে দেখেন না আয়োজকরা।

সম্মাননাপ্রাপ্তদের প্রত্যেককে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে ৫০ হাজার টাকা মূল্যমানের চেক, সনদপত্র, উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতির বক্তব‌্যে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, আমরা শিল্পকলা একাডেমি থেকে প্রত‌্যেক জেলায় ১০ হাজার করে টাকা পাঠিয়েছি, যাতে ওইসব জেলা বা উপজেলায় যারা লেখালেখি করেন তাদের বই কিনে লাইব্রেরিতে সংরক্ষণের ব‌্যবস্থা করা হয়। সুতরাং যারা জেলা উপজেলা পর্যায়েও লেখালেখির মধ‌্যে আছেন তাদের বই ক্রয় করা আমরা শুরু করেছি। এছাড়া জেলা থেকে লিটল ম‌্যাগাজিন বের করার ক্ষেত্রেও আমরা অর্থায়ন করে থাকি।

পুরস্কার গ্রহণ শেষে পরিবেশিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত‌্য নির্মিতি বিপুল তরঙ্গ রে।

Tags: ছোট কাগজথিয়েটারলিটল ম্যাগাজিনলিড বিনোদনলিয়াকত আলী লাকিশিল্পকলা
Previous Post

আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

Next Post

‘বিতর্ক’ ওঠা পেনাল্টি নিয়ে যা বললেন কেন

Next Post
ইংল্যান্ডের ফুটবল খেলোয়াড়রা মাঠে খেলছে, বিশ্বকাপের ম্যাচ চলাকালে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিতর্ক’ ওঠা পেনাল্টি নিয়ে যা বললেন কেন

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আমেরিকা মাতাচ্ছে 'তুফান', হয়ে গেল তুফানি সেলিব্রেশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT