চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

কোপা আমেরিকা ২০২৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 11, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা-কলম্বিয়া ফুটবল ম্যাচে খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ রোমাঞ্চের অপেক্ষা। তারপর পর্দা নামার পালা। যুক্তরাষ্ট্রে চলতি কোপা আমেরিকার ৪৮তম আসরে এখন ফাইনাল মহারণ সামনে। লাতিন অঞ্চলের ঐতিহ্যবাহী মহাদেশীয় টুর্নামেন্টে দীর্ঘ ২৩ বছর পর ফাইনালে উঠেছে কলম্বিয়া, তৃতীয়বার ফাইনাল খেলছে তারা। শিরোপা নির্ধারণী মঞ্চে প্রতিপক্ষ বর্তমান ও টুর্নামেন্টের ১৫বারের চ্যাম্পিয়ন, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার ভোরে ফাইনাল মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচ। তার আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যানের খতিয়ান।

চলতি আসরে ‘ডি’ গ্রুপে প্রথম দুই ম্যাচে প্যারাগুয়ে ও কোস্টারিকাকে হারিয়ে এবং ব্রাজিলের সঙ্গে ড্র করে শেষ আটে জায়গা করে কলম্বিয়া। কোয়ার্টারে পানামাকে হারিয়ে সেরা চারে পা রাখে নেস্তর লরেঞ্জোর দল। সেমিতে উরুগুয়েকে কাঁদিয়ে ফাইনালের টিকিট কেটেছে ২০০১ আসরের চ্যাম্পিয়ন দলটি।

অন্যদিকে, গ্রুপপর্বে তিন ম্যাচে কানাডা, চিলি ও পেরুর বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে জয় তোলে ইকুয়েডরের সঙ্গে। সেমিতে কানাডাকে বিদায় করে ফাইনালে ওঠে লিওনেল স্কালোনির দল।

সব প্রতিযোগিতা মিলিয়ে এপর্যন্ত ৪২বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-কলম্বিয়া। দুদলের মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লা ভারি আলবিসেলেস্তেদের। আর্জেন্টিনার ২৫ জয়ের বিপরীতে কলম্বোর জয় ৯টিতে। বাকি ৮ ম্যাচ ড্র হয়েছে।

গত ১৩ বছরে কোপা আমেরিকায় ৪বারের দেখায় নির্ধারিত ৯০ মিনিটে গোল করে একবারও জয় পায়নি মেসিবাহিনী। একটি ড্র ও হারের সঙ্গে জয় পাওয়া ম্যাচ দুটি গড়িয়েছিল টাইব্রেকারে।

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে উরুগুয়ের কাছে সবশেষ হারের স্বাদ পেয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পরে টানা ৯ ম্যাচে জয় তুলে নিয়েছে লিওনেল স্কালোনির দল। অন্যদিকে এবারের আসর তো বটেই, টানা ২৮ ম্যাচে অপরাজিত কলম্বিয়া। সবশেষ ২০২২ সালে মেসিদের কাছেই বিশ্বকাপের বাছাইয়ে হেরেছিল কলম্বিয়া।

Tags: আর্জেন্টিনাকলম্বিয়াকোপা আমেরিকা ২০২৪ফাইনালমেসিলিড স্পোর্টসস্কালোনি
Previous Post

ভিএআর খেলাকে ‘নষ্ট’ করে দিচ্ছে

Next Post

‘লিটল ম্যাগাজিন সম্মাননা’ পেলেন ৬ সম্পাদক

Next Post
স্মরণীয় অনুষ্ঠানে লিটল ম্যাগাজিন সম্মাননা পাচ্ছেন বিশিষ্ট সম্পাদকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘লিটল ম্যাগাজিন সম্মাননা’ পেলেন ৬ সম্পাদক

ইংল্যান্ডের ফুটবল খেলোয়াড়রা মাঠে খেলছে, বিশ্বকাপের ম্যাচ চলাকালে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিতর্ক’ ওঠা পেনাল্টি নিয়ে যা বললেন কেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT