চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমেরিকা মাতাচ্ছে ‘তুফান’, হয়ে গেল তুফানি সেলিব্রেশন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:28 অপরাহ্ন 11, জুলাই 2024
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও সাড়া ফেলেছে সুপারস্টার শাকিব খানের ছবি ‘তুফান’। দেশটির বিভিন্ন রাজ্যে সাফল্যের সঙ্গে তৃতীয় সপ্তাহেও ছবিটি প্রদর্শিত হচ্ছে। প্রদর্শকদের এ গতিকে আরো বেগবান করতে এবার যুক্তরাষ্ট্রে গেলেন ছবির পরিচালক রায়হান রাফী ও শক্তিমান অভিনেতা মিশা সওদাগর।

তুফানের সাফল্য সেলিব্রেশনে ও বাংলা সিনেমার দর্শকদের উজ্জীবিত করতে ছবিটির উত্তর আমেরিকার পরিবেশক বায়োস্কোপ ফিল্মস আয়োজন করে তুফানি সেলিব্রেশন সন্ধ্যা। নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় কুইন্সের একটি পার্টি হলে অনুষ্ঠিত হয় তুফানি সেলিব্রেশন।

সেখানে রায়হান রাফী ও মিশা সওদাগর দুজনে আসেন দর্শক, মিডিয়া ব্যক্তিত্ব ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সাথে তুফানের সফলতার আনন্দ ভাগাভাগি করে নিতে। সংশ্লিষ্টরা জানান, এ মাসের মধ্যে শাকিব খানও নিউ ইয়র্কে যাবেন। তখন আরেকটি সাকসেস পার্টি অনুষ্ঠিত হবে।

জানা যায়, গত সপ্তাহে নিউ ইয়র্কের কিউ গার্ডেনস সিনেমা হলে দর্শকদের সাথে তুফান দেখেন ছবিটির আরেক অভিনেতা চঞ্চল চৌধুরী।

রেজওয়ানা এলভিসের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় ও তুফান নির্মাণ করতে গিয়ে নিজেদের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন তারা।

রাফী জানান, এবারের সফরে নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় যাবার কথা রয়েছে তার। এছাড়া সময় পেলে আরো কিছু অঙ্গরাজ্যের হলেও যাবেন তিনি। দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও তুফানের এই ঝড় বাংলা সিনেমার নতুন সম্ভাবনা উন্মোচিত হয়েছে বলে জানান রাফী।

সাকসেস পার্টিতে উপস্থিত থেকে রাফী জানান, ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের জীবনের ভাঙা গড়ার কাহিনী নিয়েও ছবি বানানোর ইচ্ছে আছে তার। সেখানে শুটিং চলাকালীন একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে মিশা সওদাগরের চোট পাবার কথাও জানান তিনি।

এই আয়োজনে আরও ছিলেন তুফানের টাইটেল গানের কম্পোজার নাভেদ পারভেজ। তিনি জানান, তুফানের গান করার পর থেকে তার জীবন অনেকটাই পাল্টে গেছে। চারদিক থেকে ইতিবাচক সাড়া ও প্রশংসা পাচ্ছেন তিনি। প্রায় প্রতিদিনই অসংখ্য মানুষ ফোন ও মেসেজের করে তাকে জানাচ্ছেন শুভেচ্ছা।

বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ বলেন, এ মাসের শেষে শাকিব আসবেন নিউ ইয়র্কে, তখন হবে তুফানের উড়াধুরা সেলিব্রেশন।

তুফান উত্তর আমেরিকায় পরিবেশনকারী সংস্থা বায়োস্কোপ ফিল্মসের পরিচালক নওশাবা রশিদ রুবানা জানান, তুফান যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া হলগুলোতে খুবই ভাল সাড়া ফেলেছে এবং প্রায় সব শো’ই হাউজফুল হচ্ছে।

Tags: তুফাননিউ ইয়র্কমিশা সওদাগররাফীরায়হান রাফীলিড বিনোদনশাকিবশাকিব খান
Previous Post

‘বিতর্ক’ ওঠা পেনাল্টি নিয়ে যা বললেন কেন

Next Post

অতিথিদের আনতে ৩টি জেট ও ১০০টির বেশি বিমান বুকিং আম্বানিদের

Next Post
আতিথেয়তামূলক বিমানের অভ্যন্তর ও অতিথি দম্পতি. Channel i News - চ্যানেল আই নিউজ

অতিথিদের আনতে ৩টি জেট ও ১০০টির বেশি বিমান বুকিং আম্বানিদের

বিশ্বব্যাংকের প্রতিনিধিদল বাংলাদেশে অর্থনৈতিক সহযোগিতা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক অর্থনৈতিক সহযোগিতা জোরদার করবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT