চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক্সপ্রেসওয়েতে ‘ডিবি সেজে’ ডাকাতির চেষ্টা, সাবেক সেনা-পুলিশসহ আটক ৬

রাসেল মাহমুদ by রাসেল মাহমুদ
5:43 অপরাহ্ন 24, জানুয়ারি 2026
in - সেমি লিড, অপরাধ, জনপদ, মুন্সীগঞ্জ
A A
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে ছয়জনকে আটক করেছে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতদের মধ্যে সেনাবাহিনীর সাবেক একজন সদস্য এবং পুলিশের সাবেক দুই সদস্য রয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

পুলিশ সুপার জানান, শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে পদ্মা সেতুর উত্তর টোল প্লাজার সামনে সন্দেহজনকভাবে অবস্থানকালে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ডিবি পুলিশের পরিচয়ে যাত্রী ও যানবাহন থামিয়ে ডাকাতির পরিকল্পনা করছিল।

আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে—ডিবি পুলিশের ব্যবহৃত ৪টি ডিবির পোষাক, ১ জোড়া হ্যান্ডকাফ, ১টি ওয়াকিটকি সেট ও ইলেকট্রিক শক দেয়ার মেশিন, ১টি লেজার লাইট এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইস মাইক্রোবাস।

পুলিশ সুপার আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

এই ঘটনায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হলেও পুলিশের তৎপরতায় বড় ধরনের অপরাধের হাত থেকে রক্ষা পাওয়া গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tags: আটকগোয়েন্দা পুলিশডাকাতির চেষ্টাডিবিঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়েসেনাবাহিনী
Previous Post

বেকার ভাতা নয়, কাজ দেব: জামায়াত আমীর

Next Post

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা: যা জানালো ডিবি

Next Post
স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা: যা জানালো ডিবি

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা: যা জানালো ডিবি

বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নিলো আইসিসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT