চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেকার ভাতা নয়, কাজ দেব: জামায়াত আমীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 24, জানুয়ারি 2026
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
গাইবান্ধার পলাশবাড়ী এসএম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দলীয় নির্বাচনী জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী এসএম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দলীয় নির্বাচনী জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, উত্তরাঞ্চলকে তিলে তিলে শেষ করা হয়েছে। কাজের অভাবে তরুণেরা রাজধানীমুখী। আমরা বেকার ভাতা নয়, কাজ দেব; যাতে যুবকরা সম্মানের সঙ্গে আয় করতে পারে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পলাশবাড়ী এসএম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দলীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দুটি গণভোটের নির্বাচন। জুলাই শহীদদের সম্মান দেখাতে ‘হ্যাঁ’ ভোটে সাড়া জাগাতে হবে। অতীতের নির্বাচনে নারী-পুরুষ-তরুণ কেউই ভোট দিতে পারেনি| এবার ‘হ্যাঁ’ ভোটের জোয়ার তুলতে হবে।

এর আগে রংপুর থেকে সড়কপথে এসে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে তিনি সভাস্থলে পৌঁছান।

উত্তরাঞ্চলের নদী সংকট প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, নদী আল্লাহর দান কিন্তু তিস্তাসহ ব্রহ্মপুত্র-যমুনা সব নদী আজ মৃতপ্রায়। ৫৪ বছরে নদী শাসনে কোনো উন্নয়ন হয়নি। সরকার গঠন করতে পারলে নদীতে জীবন ফিরিয়ে আনব এবং উত্তরাঞ্চলকে কৃষি-ভিত্তিক রাজধানীতে রূপান্তর করব।

এসময় তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও নদী পুনরুদ্ধার প্রকল্প নেয়ার ঘোষণা দেন।

কৃষকের ন্যায্যমূল্য প্রসঙ্গে বলেন, বাংলাদেশ খাদ্যের ভান্ডার কিন্তু কৃষক দাম পায় না; বাজারে চাঁদাবাজি চলতে থাকে। চাঁদাবাজি নির্মূল ও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।

নতুন প্রকল্প ও অবকাঠামোর বিষয়ে তিনি জানান, গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। ইপিজেড বাস্তবায়ন, বালাসী ঘাটে টানেল নির্মাণ ও ফুলছড়ি সাঘাটসহ নদী শাসন কার্যক্রম নেওয়া হবে।

বক্তব্যের সময় গাইবান্ধার পাঁচ আসনের ইনসাফ (দাঁড়িপাল্লা) প্রতীকের প্রার্থীদের পরিচিত করিয়ে প্রতীক হস্তান্তর করেন আমীর-এ-জামায়াত।

জনসভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা-৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

Tags: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জামায়াতে ইসলামী বাংলাদেশডা. শফিকুর রহমাননির্বাচনী প্রচারণা
Previous Post

টানা চার জয়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে বাংলাদেশ

Next Post

এক্সপ্রেসওয়েতে ‘ডিবি সেজে’ ডাকাতির চেষ্টা, সাবেক সেনা-পুলিশসহ আটক ৬

Next Post
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

এক্সপ্রেসওয়েতে ‘ডিবি সেজে’ ডাকাতির চেষ্টা, সাবেক সেনা-পুলিশসহ আটক ৬

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা: যা জানালো ডিবি

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা: যা জানালো ডিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT