চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নিলো আইসিসি

খবর ভারতীয় গণমাধ্যমে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:04 অপরাহ্ন 24, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতে হতে যাওয়া ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তার কথা উল্লেখ করে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। তাদের আপত্তির পর প্রায় তিন সপ্তাহের দরকষাকষির পরও বাংলাদেশের অনড় অবস্থানে। ফলে বাংলাদেশের জায়গা স্কটল্যান্ড টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে। বিভিন্ন ভারতীয় গণমাধ্যম সূত্রে এসব খবরের নিশ্চয়তা পাওয়া গেছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানানোর পর স্কটল্যান্ড সুযোগ পাচ্ছে। বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর এই অবস্থার তৈরি হয়েছে, বলে জানাচ্ছে সংবাদমাধ্যমটি।

পিটিআইয়ের ওই প্রতিবেদনে বলা হয়েছে, জানা গেছে আইসিসির চেয়ারম্যান জয় শাহসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা শুক্রবার দুবাইতে ছিলেন। তারা সন্ধ্যায় বিসিবি চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুলকে একটি ইমেল পাঠান যেখানে বিশ্ব ক্রিকেট সংস্থার সিদ্ধান্ত কি সেটা জানানো হয়েছিল।

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বৈশ্বিক এ আসরে অংশগ্রহণের জন্য বাংলাদেশ সরকার ভারতে ভ্রমণের অনুমতি দেয়নি বলে বিসিবি জানিয়েছিল আইসিসিকে। তারপর আইসিসি তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বলে জানা গেছে এবং তাদের জায়গায় কারা সুযোগ পাবে সেটাও।

ভারতের উগ্রপন্থী গোষ্ঠীর হুমকির মুখে গত ৩ জানুয়ারি মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয় ভারত। একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে পুরো বিশ্বকাপে বাংলাদেশ দল এবং সমর্থক,সাংবাদিকদের নিরাপত্তা ভারত কীভাবে দেবে এমন প্রশ্ন তুলে টুর্নামেন্টের আরেক আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের দাবি জানায় বিসিবি। কিন্তু আইসিসির বোর্ড সভায় ভোটাভুটিতে অধিকাংশ সদস্যদেশ ভেন্যু না বদলানোর পক্ষে মত দেন।

Tags: আইসিসিআমিনুলজয় শাহবাংলাদেশবিসিবিভারতমোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা: যা জানালো ডিবি

Next Post

কুয়েতে শৈত্যপ্রবাহ বেড়েছে, বরফ জমেছে মরু এলাকায়

Next Post
কুয়েতে শৈত্যপ্রবাহ বৃদ্ধি, বরফ জমেছে মরুভূমি এলাকায়

কুয়েতে শৈত্যপ্রবাহ বেড়েছে, বরফ জমেছে মরু এলাকায়

নতুন টিজার প্রকাশ করে ‘কিং’ মুক্তির তারিখ ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT