চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন টিজার প্রকাশ করে ‘কিং’ মুক্তির তারিখ ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:22 অপরাহ্ন 24, জানুয়ারি 2026
in বিনোদন
A A

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করা হলো বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল আলোচিত নতুন সিনেমা ‘কিং’–এর। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই অ্যাকশন–থ্রিলারটি মুক্তি পাবে চলতি বছরের ২৪ ডিসেম্বর! বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তি চূড়ান্ত করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) নির্মাতারা প্রকাশ করেন সিনেমাটির একটি রিলিজ ডেট টিজার, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলে। টিজারে ইঙ্গিত দেওয়া হয়- বছরের শেষটা হতে যাচ্ছে অ্যাকশন আর উত্তেজনায় ভরপুর।

নতুন এই টিজারেও শাহরুখের বিধ্বংসী এন্ট্রি ছিলো চোখে পড়ার মতো। কালো পর্দায় ভেসে ওঠা কথায়- বছরের শেষটা হতে যাচ্ছে অ্যাকশন আর উত্তেজনায় ভরপুর! এরপরই দেখা যায়, কাচের ছাদ ভেঙে বিধ্বংসী ভঙ্গিতে প্রবেশ করছেন শাহরুখ খান। চোখে আগুন, বজ্রমুষ্ঠি হাত- এক মুহূর্তেই স্পষ্ট হয়ে যায়, ‘কিং’ চরিত্রে তিনি ফিরছেন চেনা কিন্তু আরও আগ্রাসী রূপে।

‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যের পর শাহরুখ খানের নতুন এই ছবিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে ভক্তরা সিনেমাটির মুক্তির তারিখ জানার অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই জল্পনার ইতি টানলেন শাহরুখ ও সিদ্ধার্থ আনন্দ।

‘কিং’ সিনেমার আরেকটি বড় আকর্ষণ হলো- এতে প্রথমবারের মতো বড় পর্দায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তার কন্যা সুহানা খান। জয়া আখতারের ‘দ্য অর্চিজ’–এ অভিনয়ের পর এটিই সুহানার বড় বাজেটের বাণিজ্যিক সিনেমায় অভিষেক।

এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাহরুখের দীর্ঘদিনের পর্দাসঙ্গী দীপিকা পাড়ুকোনেকে। নির্মাণসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এটি কোনো ক্যামিও নয়; বরং দীপিকার জন্য বিশেষভাবে লেখা একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী চরিত্র থাকছে ছবিতে।

শাহরুখ–সুহানা–দীপিকার পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অভয় ভার্মা, আরশাদ ওয়ার্সি ও রানি মুখার্জীসহ একঝাঁক তারকা।

সব মিলিয়ে, সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ হতে যাচ্ছে ২০২৬ সালের সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত বলিউড অ্যাকশন সিনেমাগুলোর একটি- যেখানে ‘গর্জে উঠতে’ শাহরুখ খান সত্যিই প্রস্তুত! পিঙ্কভিলা

Tags: কিংদীপিকাবড়দিনরানী মুখার্জীশাহরুখসুহানা খান
Previous Post

কুয়েতে শৈত্যপ্রবাহ বেড়েছে, বরফ জমেছে মরু এলাকায়

Next Post

দোয়া ও শ্রদ্ধায় আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী পালন

Next Post

দোয়া ও শ্রদ্ধায় আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী পালন

কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা । ছবি: সংগৃহীত

গুলিবিদ্ধ বিএনপি নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT