চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেত্রকোনায় বিএনপির ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:35 অপরাহ্ন 19, মে 2023
in জনপদ, নেত্রকোনা
A A
বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার, নেত্রকোনায় রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহিদ হাসান: নেত্রকোনার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশ অভিযান চালিয়ে দূর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূঁইয়া, সদস্য শমশের, কলমাকান্দা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এম এ মতিন, কলমাকান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, লেংগুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মোফাজ্জল হোসেন মিলন, কলমাকান্দা সদর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. শাহাবদ্দিন, লেঙ্গুরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনূস মিয়া, উপজেলা ছাত্রদল সদস্য মো. সোহানূর রহমান, ওরংছাতি ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার জুমআ’র নামাজ শেষে কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূইয়া দুলালকে তার ব্যক্তিগত কার্যালয়ে থেকে গ্রেপ্তার করে কেন্দুয়া থানা পুলিশ। এছাড়াও অভিযানে আটপাড়া থানায় ২ জন, মোহনগঞ্জে ৬ জন, মদন ২ ও কেন্দুয়ায় ৪ জনসহ মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়।

কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার নীল নকশা বাস্তবায়ন করতে বিরোধী দলের ডাকা কর্মসূচি বানচাল করতে একটি গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্থ করার জন্যই সরকারের আজ্ঞাবাহ পুলিশ বাহিনী দলের নিরীহ নেতা-কর্মীকে বাড়ি বাড়ি গিয়ে রাতের আধারে মিথ্যা ও হয়রানিমূলক মামলার নামে গ্রেপ্তার করেছে। আমি এই গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানাই।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের নামে থানায় মামলা রয়েছে।

Tags: নেত্রকোনা
Previous Post

টেস্টে বেতন বৈষম্য নিরসনে আইসিসির ভূমিকা চান পন্টিং

Next Post

যে গানের জন্য নতুন করে ট্রল হচ্ছেন জায়েদ

Next Post
জনপ্রিয় গায়ক জায়েদ স্টাইলিশ লুকের সাথে সবার নজর কেড়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যে গানের জন্য নতুন করে ট্রল হচ্ছেন জায়েদ

রণবীর সিং ডন থ্রি সিনেমার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ নন, রণবীর সিংয়ের হাত ধরে আসছে 'ডন থ্রি'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT