চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে গানের জন্য নতুন করে ট্রল হচ্ছেন জায়েদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:07 অপরাহ্ন 19, মে 2023
in বিনোদন
A A
জনপ্রিয় গায়ক জায়েদ স্টাইলিশ লুকের সাথে সবার নজর কেড়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত কয়েকমাস যাবত বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠানে গান গাইতে দেখা যায় নায়ক জায়েদ খানকে। এর কারণে নেটিজেনদের ট্রলের শিকারও হচ্ছেন নিয়মিত। তবে এই নায়কের দাবী, মানুষ ‘তার কণ্ঠে গান শুনে মজা পায়’। 

কদিন আগে চ্যানেল আই অনলাইনকে জায়েদ বলেছেন, তার সবকিছুতে মানুষের তুমুল আগ্রহ আছে। এ কারণে তিনি কিছু করলেও তাই নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়।

জায়েদ বলেন, শিল্পী সমিতির নির্বাচন, সিনেমা ঘিরে মানুষ অনেকদিন অধীর আগ্রহ নিয়েও আমার নতুন কিছু পাচ্ছে না। এর মধ্যে একাধিক টিভি শোতে গিয়ে গান গেয়েছিলাম। সেগুলো দেখে মজা পাচ্ছে। যেহেতু আমি একজন এন্টারটেইনার তাই মানুষদের এন্টারটেইন করে আমিও আনন্দিত।

এদিকে, বুধবার রাতে একটি বেসরকারি সংবাদভিত্তিক একটি টিভি চ্যানেলে উপস্থিত হয়ে নায়ক ফারুক অভিনীত ‘সারেং বউ’ ছবির আবদুল জব্বারের গাওয়া বিখ্যাত গান ‘ওরে নীল দরিয়া’ গেয়ে ব্যাপক সমালোচিত হয়েছেন জায়েদ।

ফেসবুক রিলস আকারে জায়েদের গাওয়া গানের ছোট একটি ক্লিপস শেয়ার করে রীতিমত মজা করছেন নেটিজেনরা। গানটি ফেসবুকে আপলোড হওয়ার পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত নয় হাজারের বেশি মন্তব্য চোখে পড়েছে। এছাড়া অসংখ্য মানুষ এই গানটি প্রোফাইলে শেয়ার করে জায়েদকে ট্রল করছেন।

নেটিজনরা লিখছেন, বিখ্যাত এই গানটি বেসুরে গেয়ে জায়েদ অপমান করলো। মেহেদি হাসান নামে একজন লিখেছেন, গান শুইনা হিরো আলমের প্রতি কেন জানি শ্রদ্ধা জন্মাইলো।

জায়েদের কণ্ঠে বেসুরে গানটি শুনে আকবর হায়দার মুন্না নামে নাটকের একজন প্রযোজক লিখেছেন, যতো দোষ শুধু হিরো আলমের। সেই মন্তব্যে রিপ্লাই দিয়ে অভিনেতা নির্মাতা সহীদ নবী বলেছেন, কথা সত্য ভাইয়া। জায়েদ গান গাওয়ার সময় রিলিক্স ভুল করেন। অভিনেত্রী শামীমা তুষ্টি সেই ভুল ধরে মন্তব্য করেন, ‘রইসে পইরা পইরা?’

জায়েদ খানের ছবি ‘সোনার চর’ মুক্তির অপেক্ষায় আছে। পাশাপাশি তিনি বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন। জায়েদ জানান। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই ছবি দুটি মুক্তি পাবে। পাশাপাশি কয়েকটি নতুন ছবি শুরু করবেন তিনি।

Tags: অনলাইনঅভিনয়কণ্ঠচ্যানেল আইজায়েদ খানটেলিভিশনট্রলনেটিজেনসিনেমা
Previous Post

নেত্রকোনায় বিএনপির ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

Next Post

শাহরুখ নন, রণবীর সিংয়ের হাত ধরে আসছে ‘ডন থ্রি’

Next Post
রণবীর সিং ডন থ্রি সিনেমার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ নন, রণবীর সিংয়ের হাত ধরে আসছে 'ডন থ্রি'

একজন নারী গাউন পরা অবস্থায় সুন্দর স্থাপনায় দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে এই পেশায় যুক্ত হয়েছি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT