চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লপ মাস্টার থেকে যেভাবে মহানায়ক

শতবর্ষে মহানায়ক উত্তম কুমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:30 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, বিনোদন
A A

বেঁচে থাকলে আজ বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের শততম জন্মবার্ষিকী হতো। ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেওয়া এই কিংবদন্তি অভিনেতা আজও বাংলা চলচ্চিত্রের আকাশে উজ্জ্বল এক নক্ষত্র।

অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন প্রযোজক ও পরিচালক। দর্শকের ভালোবাসায় তিনি আজও সবার কাছে ‘মহানায়ক’ উত্তম কুমার।

তবে এই আকাশছোঁয়া সাফল্য একদিনে আসেনি। সাধারণ পরিবার থেকে উঠে আসা উত্তম কুমার চলচ্চিত্রে পা রাখার পর শুরুতেই সাফল্যের দেখা পাননি। ১৯৪৮ থেকে ১৯৫২ সাল পর্যন্ত একের পর এক সিনেমায় ব্যর্থতার মুখ দেখেছেন। কিন্তু ব্যর্থতায় ভেঙে পড়েননি। সাহস, অধ্যবসায় আর পরিশ্রম দিয়ে পেরিয়েছেন একের পর এক বাধা।

১৯৫৩ সালে মুক্তি পায় উত্তম কুমার অভিনীত ‘সাড়ে চুয়াত্তর’। এই সিনেমাই যেন বদলে দেয় তার ক্যারিয়ারের গতিপথ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রোমান্টিক নায়ক হিসেবে দ্রুতই দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি। বুঝে গিয়েছিলেন, কীভাবে নিজেকে পর্দায় উপস্থাপন করতে হবে এবং কীভাবে দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করতে হবে।

সাফল্যের শিখরে উঠেও মাটির কাছেই ছিলেন উত্তম কুমার। চলচ্চিত্রের পাশাপাশি মঞ্চেও নিজের অভিনয় প্রতিভার ছাপ রেখেছেন। সহশিল্পীদের প্রতিও ছিল তার গভীর সহমর্মিতা। কোনো শিল্পী বিপদে পড়লে, বিশেষ করে আর্থিক সংকটে থাকলে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে দ্বিধা করতেন না তিনি।

দুই শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন উত্তম কুমার। পাশাপাশি অভিনয় করেছেন একাধিক হিন্দি সিনেমাতেও। ১৯৫৬ সালে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন ‘হারানো সুর’ সিনেমার মাধ্যমে। ছবিটি ব্যাপক সাফল্য পায় এবং এর জন্য রাষ্ট্রপতির ‘সার্টিফিকেট অব মেরিট’ সম্মান অর্জন করেন তিনি।

বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের নাম উচ্চারিত হলেই অবধারিতভাবে আসে সুচিত্রা সেনের নাম। উত্তম-সুচিত্রা জুটি একসময় বাঙালি দর্শকের মনে যে আবেগ ও রোমাঞ্চ তৈরি করেছিল, তা আজও অমলিন। তবে শুধু সুচিত্রা সেন নন, সুপ্রিয়া দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায় ও শর্মিলা ঠাকুরসহ বহু জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে পর্দায় সাফল্য পেয়েছেন তিনি।

‘নবীন যাত্রা’, ‘লাখ টাকা’, ‘বৌঠাকুরানীর হাট’, ‘সদানন্দের মেলা’, ‘ওরা থাকে ওধারে’, ‘মনের ময়ূর’, ‘মরণের পরে’, ‘মন্ত্রশক্তি’, ‘কল্যাণী’, ‘গৃহপ্রবেশ’, ‘চাঁপাডাঙার বউ’, ‘ব্রতচারিণী’, ‘বকুল’, ‘বিধিলিপি’, ‘অনুপমা’, ‘অন্নপূর্ণার মন্দির’, ‘অগ্নিপরীক্ষা’, ‘সাঁঝের প্রদীপ’, ‘উপহার’, ‘শাপমোচন’, ‘হ্রদ’, ‘সবার উপরে’, ‘কঙ্কাবতীর ঘাট’ ও ‘রাইকমল’—তার দীর্ঘ অভিনয়জীবনের উল্লেখযোগ্য ছবির তালিকা আরও অনেক বিস্তৃত।

১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেওয়া উত্তম কুমারের বাড়ির নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়। বাবা সাতকড়ি চট্টোপাধ্যায় ও মা চপলা দেবীর তিন সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তার ছোট ভাই তরুণ কুমারও ছিলেন শক্তিশালী অভিনেতা। দুই ভাই একসঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।

ব্যক্তিজীবনেও উত্তম কুমার ছিলেন আলোচনার কেন্দ্রে। তিনি গৌরী দেবীকে বিয়ে করেন। তাদের একমাত্র সন্তান গৌতম চট্টোপাধ্যায় ৫৩ বছর বয়সে ক্যানসারে মারা যান। উত্তম কুমারের একমাত্র নাতি গৌরব চট্টোপাধ্যায় বর্তমানে টালিগঞ্জের পরিচিত অভিনেতা।

১৯৬৩ সালে গৌরী দেবীর সঙ্গে দাম্পত্যজীবন থেকে আলাদা হয়ে দীর্ঘ ১৭ বছর অভিনেত্রী সুপ্রিয়া দেবীর সঙ্গে সম্পর্কে ছিলেন উত্তম কুমার। জীবনের শেষ দিন পর্যন্ত তাদের এই সম্পর্ক অব্যাহত ছিল।

১৯৮০ সালের ২৪ জুলাই মাত্র ৫৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন মহানায়ক উত্তম কুমার। তার চলে যাওয়ার সাড়ে চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু বাংলা চলচ্চিত্রে তার প্রভাব, অভিনয়ের স্বতন্ত্রতা আর দর্শকের ভালোবাসা আজও অমলিন।

পর্দায় তিনি নেই, কিন্তু বাঙালির সাংস্কৃতিক স্মৃতিতে উত্তম কুমার এখনো সেই চিরসবুজ মহানায়ক।

Tags: উত্তম কুমারমহানায়কলিড বিনোদনসিনেমা
Previous Post

শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

Next Post

সিঙ্গাপুরে কবে-কাদের বিপক্ষে চারজাতি টুর্নামেন্ট খেলবে ব্রাজিল

Next Post
ব্রাজিল ফুটবল দল মাঠে খেলছে, বিশ্বকাপের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিঙ্গাপুরে কবে-কাদের বিপক্ষে চারজাতি টুর্নামেন্ট খেলবে ব্রাজিল

খেলোয়াড় বিক্রিতে চেলসির ইতিহাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT