চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ দলে তিন নতুন মুখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 অপরাহ্ন 29, জানুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের দুই খেলোয়াড় সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের অংশগ্রহণে ৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফুটবল। ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। স্বাগতিক বাংলাদেশ দলে ডাক পেয়েছে তিন নতুন মুখ।

নাসরিন একাডেমিতে খেলা আইরিন আক্তার, জামালপুর কাচারিপাড়া দলের আফরোজা খাতুন এবং গতবছর সাফ অনূর্ধ্ব-১৫ দলে খেলা সুরভী আকন্দ প্রীতি প্রথমবার ডাক পেয়েছেন। তিনজনই স্ট্রাইকার।

রোববার দুপুরে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে দল জানানো হয়। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে বসতে চলা আসরের ফাইনাল ৯ ফেব্রুয়ারি।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ। চার দলের আসরে সবাই সবার সাথে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষের দুদল খেলবে ফাইনালে।

অনূর্ধ্ব-২০ দলের মেয়েদের দায়িত্বে থাকছেন সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটন। অধিনায়কত্ব করবেন মিডফিল্ডার শামসুন্নাহার জুনিয়র। টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।

উদ্বোধনী দিনে বিকেল ৩টায় ভুটানের বিপক্ষে নামবে ভারত। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। ৫ ও ৭ ফেব্রুয়ারি ভারত এবং ভুটানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ দল
গোলরক্ষক: রুপনা চাকমা (সহ-অধিনায়ক), ইতি রানি, সাথী বিশ্বাস।
ডিফেন্ডার: সুরমা জান্নাত, আফ্রিদা খাতুন, নাসরিন আক্তার, কোহাতি কিসকু, ইতি খাতুন, উন্নতি খাতুন।
মিডফিল্ডার: স্বপ্না রানি, সোহাগী কিসকু, মাহফুজা খাতুন, নওশন জাহান, মিস রুপা, রেহানা আক্তার, শামসুন্নাহার জুনিয়র (অধিনায়ক), হালিমা আক্তার।
স্ট্রাইকার: শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন, আনিকা তামজুম, আইরিন খাতুন, আফরোজা খাতুন, সুরভী আকন্দ প্রীতি।

টুর্নামেন্টের সূচি
৩ ফেব্রুয়ারি
ভারত-ভুটান (দুপুর ৩টা)
বাংলাদেশ-নেপাল (সন্ধ্যা ৭টা)

৫ ফেব্রুয়ারি
ভুটান-নেপাল (দুপুর ৩টা)
বাংলাদেশ-ভারত (সন্ধ্যা ৭টা)

৭ ফেব্রুয়ারি
ভারত-নেপাল (দুপুর ৩টা)
বাংলাদেশ-ভুটান (সন্ধ্যা ৭টা)

৯ ফেব্রুয়ারি: ফাইনাল (সন্ধ্যা ৬টা)

Tags: বাফুফেবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

কমেডি ধাঁচ আমার শক্তি, এই ফিল্ডে খেলাধুলা করতে চাই: দেবাশীষ

Next Post

গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ মার্চ

Next Post
ঢাকা কাস্টমস হাউস ভবনের সামনে পথ ও স্মৃতিস্তম্ভ. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ মার্চ

বাংলাদেশি যুবক, লেগুনার হেলপার থেকে গ্যাং লিডার হৃদয়. Channel i News - চ্যানেল আই নিউজ

লেগুনার হেলপার থেকে 'বিডিএসকে' গ্যাং লিডার হৃদয়!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT