চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেগুনার হেলপার থেকে ‘বিডিএসকে’ গ্যাং লিডার হৃদয়!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 29, জানুয়ারি 2023
in - সেমি লিড, অপরাধ
A A
বাংলাদেশি যুবক, লেগুনার হেলপার থেকে গ্যাং লিডার হৃদয়. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের ৭ জানুয়ারি রাতে রাজধানীর আদাবরে এক ভুক্তভোগীকে জখম করে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনতাইকারীরা নিয়ে যান। একইভাবে ওই এলাকার এক কলেজছাত্রের কাছ থেকেও একই কায়দায় ছিনতাইকারীরা মোটা অঙ্কের অর্থ ছিনিয়ে নেন।  

এসব ঘটনার তদন্তে নেমে র‍্যাব জানতে পারে ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। যারা বিডিএসকে গ্যাং নামে পরিচিত। গ্রুপের লিডার হৃদয় ওরফে হিটার হৃদয়ের নেতৃত্বে ছিনতাইয়ের ঘটনাগুলো সংঘটিত হয়।

লেগুনার হেলপার থেকে গ্যাং লিডার
গত দুই বছর ধরে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, বেড়িবাঁধ ও ঢাকা উদ্যান এলাকায় শ্রীনাথ মণ্ডল ওরফে হৃদয় ওরফে হিটার হৃদয়ের (২২) নেতৃত্বে আধিপত্যসহ চুরি, ছিনতাইসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল ব্রেভ ডেঞ্জার স্ট্রং কিং (বিডিএসকে) গ্যাং। তাদের রয়েছে ২০ থেকে ২৫ জন সদস্য। হৃদয় স্থানীয় একটি স্কুল থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। তিনি সন্ত্রাসী গ্রুপ পরিচালনার পাশাপাশি লেগুনার হেলপার হিসেবে কাজ করতেন। টাকা দিলেই হৃদয় তার হয়েই কাজ করতেন। মোহাম্মদপুর, আদাবর ও বেড়িবাঁধ এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক কারবারিসহ আধিপত্য বিস্তার করে ত্রাস সৃষ্টি করে আসছিলেন হৃদয়।

তার নামে হত্যা মামলাসহ রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি একাধিকবার কারাভোগও করেছেন। বিডিএসকে গ্রুপটি টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাতো বলে জানিয়েছে র‌্যাব।

দু’বছর আগে গঠন করা গ্যাংয়ে কাজ করত ২০-২৫ জন
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন রোববার এক সংবাদ সম্মেলনে জানান, আটক আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ‘বিডিএসকে (ব্রেড ডেঞ্জার স্ট্রং কিং) গ্যাং গ্রুপে প্রায় ২০ থেকে ২৫ জন সদস্য রয়েছে। এদের লিডার হৃদয় ওরফে হিটার হৃদয়ের নেতৃত্বে গত দুই বছর আগে গ্যাংটি গঠন করা হয়। এর আগে গ্যাংয়ের সদস্যরা ‘সবুজ বাংলা গ্রুপ’, ‘টপ টেন গ্রুপ’ ও ‘ভাই বন্ধু গ্রুপ’ এর অন্তর্ভুক্ত ছিলেন।

এসব গ্রুপের সদস্যরা স্থানীয় বিভিন্ন ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবেও কাজ করতো। এছাড়াও তারা মাদক সেবনসহ মাদকের কারবার করতেন। এ গ্যাংয়ের সদস্যরা রাস্তাঘাটে ইভটিজিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রীতিকর ভিডিও শেয়ারসহ বিভিন্ন কুরুচিপূর্ণ কার্যক্রমের সঙ্গেও জড়িত।

কেউ রিকশা গ্যারেজে বা রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করত
র‌্যাব বলছে বিডিএসকে গ্যাংয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রমে হৃদয়ের প্রধান সহযোগী হিসেবে কাজ করতেন আটক রবিন ইসলাম ওরফে এসএমসি রবিন। তিনি স্থানীয় একটি স্কুল থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন। এ গ্যাংয়ের সদস্য হিসেবে অপরাধ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সময়ে আদাবর এলাকায় রিকশার গ্যারেজে কাজ করতেন। এছাড়া রাসেল ওরফে কালো রাসেল গ্যাংয়ে কাজের পাশাপাশি লেগুনার হেল্পার বা কখনো লেগুনা চালাতেন।

আলামিন ওরফে ডিশ আলামিনের আদাবর এলাকায় অটো রিকশাচালক ছিলেন। জোবায়ের ইসলাম ওরফে চিকনা জোবায়ের স্থানীয় একটি স্কুল থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন। তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। আশিক ওরফে হিরো আশিক ও সুমন ওরফে বাইট্টা সুমন ‘বিডিএসকে’ গ্যাংয়ের সদস্য হিসেবে কাজ করতেন। আশিক ও জোবায়ের মোহাম্মদপুর এলাকায় এক সঙ্গে রাজমিস্ত্রির হেলপার হিসেবে কাজ করতেন। সুমন মোহাম্মদপুর ও বেড়িবাঁধসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সিএনজি চালাতেন।

র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বলেন, আটক আসামিরা এলাকায় ছিনতাইয়ের ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। আটক আসামিদের অধিকাংশের নামে মাদক, চুরি-ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও মারামারিসহ রাজধানীর বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে। তাদের মধ্যে তিন থেকে চারজন কারাভোগও করেছেন।

বিডিএসকে গ্যাং লিডার হৃদয়সহ আটজন গ্রেফতার. Channel i News - চ্যানেল আই নিউজ র‌্যাব জানায়, গত ২৮ জানুয়ারি রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর, বেড়িবাঁধ, সদরঘাট ও ফরিদপুর এলাকায় অভিযান চালিয়ে বিডিএসকে (ব্রেড ডেঞ্জার স্ট্রং কিং) গ্রুপের লিডার হৃদয়সহ তার আট সহযোগীকে দেশি-বিদেশি অস্ত্রসহ আটক করেছে র‍্যাব।

আটকরা অন্যরা হলেন- বিডিএসকে গ্রুপের সমন্বয়ক মো. রবিন ইসলাম ওরফে এসএমসি রবিন (২০), মো. রাসেল ওরফে কালো রাসেল (২৫), মো. আলামিন ওরফে ডিশ আলামিন (২১), মো. লোমান ঘাড় ত্যাড়া লোমান (২১), মো. আশিক ওরফে হিরো আশিক (১৯), মো. জোবায়ের ইসলাম ওরফে চিকনা জোবায়ের (১৯) ও মো. সুমন ওরফে বাইট্টা সুমন (২০)।

অভিযান চালিয়ে বিডিএসকে গ্রুপের মোহাম্মদপুর আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি চাপাতি, একটি রামদা, একটি চাইনিজ কুড়াল, চারটি চাকু (বড় ও ছোট), দুটি হাঁসুয়া, একটি কাঁচি এবং একটি লোহার রড উদ্ধার করা হয়।

Tags: র‌্যাব
Previous Post

গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ মার্চ

Next Post

শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলুন : রাষ্ট্রপতি

Next Post
বাংলাদেশের রাষ্ট্রপতি পেশাদার পোশাক পরিহিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলুন : রাষ্ট্রপতি

টেনিস খেলোয়াড় ট্রফি জেতার পর চুম্বন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাদালের ২২ গ্র্যান্ড স্লামের রেকর্ড ধরলেন জোকোভিচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT