চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমেডি ধাঁচ আমার শক্তি, এই ফিল্ডে খেলাধুলা করতে চাই: দেবাশীষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:27 অপরাহ্ন 29, জানুয়ারি 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অতিথিরা হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কেউ রোম্যান্টিক কেউ অ্যাকশন ধাঁচের গল্প দিয়ে সিনেমা নির্মাণে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে নির্মাতা দেবাশীষ বিশ্বাসের কমফোর্ট জোন কমেডি ধাঁচ।

দেবাশীষ বলেন, প্রত্যেকের ভিতরে নিজস্ব শক্তি থাকে। আমি মনে করি আমার শক্তি কমেডি ধাঁচ। আমি এই কমেডে ফিল্ডে খেলাধুলা করে যেতে চাই।

২৭ জানুয়ারি ছিল নির্মাতা দেবাশীষ বিশ্বাসের জন্মদিন। বিশেষ এই দিনে তিনি নতুন সিনেমার ঘোষণা দিয়ে জানান, তার নতুন ছবির নাম ‘তুমি যেখানে আমি সেখানে’। আশির দশকের ‘নাগ পূর্ণিমা’ ছবির একটি গানের শিরোনাম এটি। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন প্রয়াত এন্ড্রু কিশোর, পর্দায় এ গানে ঠোঁট মিলিয়েছিলেন সোহেল রানা।

নির্মাতা দেবাশীষ বিশ্বাস বলেন, সেই গান থেকেই রাখা হয়েছে ছবির নাম। আমার বাবা (দীলিপ বিশ্বাস) সবসময় বলতেন সিনেমার ক্ষেত্রে নামটা গুরুত্বপূর্ণ। নাম শুনেই যেন মানুষের আগ্রহ জন্মায়। আমি মনে করি, ‘তুমি যেখানে আমি সেখানে’ এই নামটির মধ্যে অন্যরকম আবেদন আছে।

জন্মদিনে মা, স্ত্রী ও পুত্রসহ মিশা সওদাগর, কাবিলা নিয়ে জমকালো এক আয়োজনে সিনেমাটির ঘোষণা দেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ খ্যাত এই নির্মাতা। নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। প্রযোজনা করবেন সালমান চৌধুরী, সহপ্রযোজনায় নীলা চৌধুরী ও নাসিম চৌধুরী।

মে মাসে এর দৃশ্যধারণ শুরু করা হবে। বর্তমানে এর চিত্রনাট্য লিখছেন আবদুল্লাহ জহির বাবু। কারা এতে অভিনয় করবেন সেই ঘোষণা দেননি দেবাশীষ। এ বিষয়ে তিনি বলেন, খানিকটা ব্যতিক্রমী আমেজ আনতেই এই আয়োজন। সাধারণত সিনেমার নায়ক-নায়িকা সঙ্গে নিয়ে সিনেমার নাম ঘোষণা আসে। কিন্তু আমি আগে নাম ঘোষণা করলাম। নায়ক ও নায়িকা পরে চূড়ান্ত করে জানাব।

‘তুমি যেখানে আমি সেখানে’র নায়ক-নায়িকা ছাড়া অন্যান্য চরিত্রের শিল্পী তালিকা প্রস্তুত করেছেন দেবাশীষ বিশ্বাস। অভিনয় করবেন মিশা সওদাগর, রেবেকা, সীমান্ত, কাবিলাসহ অনেকে। মেকাপের দায়িত্ব পালন করবেন দেবাশীষ বিশ্বাসের মা গায়ত্রী বিশ্বাস। গান লিখবেন এসকে দীপ।

 

Tags: তুমি যেখানে আমি সেখানেদেবাশীষ বিশ্বাসমিশা সওদাগর
Previous Post

গাজীপুরে বিষক্রিয়ায় দুই সহোদর শিশুর মৃত্যু

Next Post

বাংলাদেশ দলে তিন নতুন মুখ

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দলের দুই খেলোয়াড় সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ দলে তিন নতুন মুখ

ঢাকা কাস্টমস হাউস ভবনের সামনে পথ ও স্মৃতিস্তম্ভ. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ মার্চ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT