চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০০ পেরিয়ে ভারত

অমৃত মলঙ্গী by অমৃত মলঙ্গী
4:51 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2017
in স্পোর্টস
A A

বিজয়-পূজারার গড়ে দেয়া জুটির ওপর দাঁড়িয়ে রান বাড়িয়ে নিচ্ছে ভারত। বিজয় ১০৮ রান করে ফিরেছেন। এই প্রতিবেদন লেখার সময় দলটির সংগ্রহ ৩১৫। কোহলি (৯০) এবং রাহানে (২৭) অপরাজিত আছেন।

চা বিরতি পর্যন্ত দুই উইকেট হারিয়ে ২০৬ রান তোলে ভারত। দ্বিতীয় সেশনে স্বাগতিকরা ৩১ ওভার খেলে ১২০ রান সংগ্রহ করে।  ৮৩ রান করা পূজারাকে মুশফিকের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন অফস্পিনার মিরাজ।

ক্যাচ মিস হলে বোলারদের মানসিক শক্তি কমে যায়। ক্রিকেটের এই চিরায়ত প্রথা এদিনও সত্যি হলো। রাজীব গান্ধী স্টেডিয়ামে মিরাজের বলে সাকিব দুইবার বিজয়ের ক্যাচ ছাড়ার পর অন্যদের শরীরী ভাষায় সেই ঝাঁজটা খুঁজে পাওয়া গেল না।

তাসকিন একমাত্র উইকেটটি পান ইনিংসের প্রথম ওভারে। চতুর্থ ডেলিভারিটি অফস্ট্যাম্পের অনেক বাইরে ছিল। ব্যাট ছোঁয়াতে যেয়ে কানায় লাগান লোকেশ রাহুল (২)। ব্যাটের ফেস অন সাইডে ছিল। বল কানা ছুঁয়ে পায়ে লেগে স্ট্যাম্পে চলে যায়।

পেসারদের পাশাপাশি স্পিনারদেরও এদিন গোছানো মনে হচ্ছে না। তাইজুল কয়েকটা বলে টার্ন পেলেও ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে পারেননি। মিরাজেরও একই অবস্থা।

শুরুতে আবার তিনি বিজয়কে আউট করার সুযোগ হাতছাড়া করেন। ২০ ওভারের আগে বিজয় একবার তার বলে স্কয়ার লেগে পুশ করেন। ওখানে ছিলেন কামরুল। ডাইভ দিয়ে বলের দখল নেন। ননস্ট্রাইক থেকে রানের জন্য ছোটেন পূজারা। বিজয় তখনো ঠায় দাঁড়িয়ে। কামরুল ঠিকমতো মেহেদীকে ‘থ্রো’ করেন। বল হাতে নিতে ব্যর্থ হন তরুণ তারকা। হাফ ছেড়ে বেঁচে নিজের জায়গায় ফিরে আসেন পূজারা।

Tags: বাংলাদেশ-ভারত টেস্ট
Previous Post

জামাটা ছিঁড়ে গেছে, বাবা বললেন সেলাই করে নাও: আগুন

Next Post

সার্কের অচলাবস্থার দ্রুত নিরসন চায় শ্রীলঙ্কা-পাকিস্তান

Next Post

সার্কের অচলাবস্থার দ্রুত নিরসন চায় শ্রীলঙ্কা-পাকিস্তান

তিন জুটিতে ভাসলো শুরুর সম্ভাবনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT