চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামাটা ছিঁড়ে গেছে, বাবা বললেন সেলাই করে নাও: আগুন

জাকিয়া আক্তার by জাকিয়া আক্তার
2:16 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2017
in বিনোদন
A A

আজ জনপ্রিয় সঙ্গীতশিল্পী আগুনের জন্মদিন। বাবা প্রখ্যাত আতাউর রহমান খান ও মা নিলুফার ইয়াসমিনের একমাত্র ছেলে আগুন নব্বই দশক থেকে গানের ভুবনে পা রেখেছেন। ক্যারিয়ারের বর্তমান সময় এসেও তিনি গানের সঙ্গে রয়েছেন। তবে অভিনয়েও বেশ পারদর্শী তিনি।

জন্মদিনে চ্যানেল আই অনলাইনের সঙ্গে একান্ত সাক্ষাতকারে অনেক অজানা কথাই জানালেন তিনি। বললেন ভবিষ্যত পরিকল্পনার কথা।

চ্যানেল আই অনলাইন: জন্মদিন কেমন কাটছে?

আগুন: আমার প্রত্যেক দিনই ভালো কাটে। তবে জন্মদিনে বিশেষ কারো থেকে সারপ্রাইজ পেলে সাধারণ দিনটি ব্যতিক্রম লাগে।

চ্যানেল অাই অনলাইন: জন্মদিনের প্রথম উইশ কার কাছ থেকে পেলেন?

আগুন: প্রতিবার জন্মদিনের প্রথম ফোনটা আমার বড়বোন রুমানা করে এবং প্রথম জন্মদিনের শুভেচ্ছা ও জানায়। এবারো ও ফোন দিলো, আমি ওকে এক বাক্যে বললাম তোমার ফোনটা পেলাম, তার মানে আমার এক লাখ ফোন পাওয়া হয়ে গেলো।

চ্যানেল আই অনলাইন: সারাদিন কি করছেন?

আগুন: জন্মদিনের সারাদিন তেমন কিছুই করছি না। চ্যানেল আইয়ের তারকা কথনে ছেলেকে নিয়ে সরাসরি সম্প্রচারে ছিলাম। এছাড়া দুই ছেলে ও বউকে নিয়ে রাতের বেলা  বাইরে খেতে যাবো।

চ্যানেল আই অনলাইন: ছোটবেলার জন্মদিন মিস করেন?

আগুন: ছোটবেলার জন্মদিন মিস করার কোনো সুযোগ নেই। কারণ ছোটবেলায় জন্মদিন পালন করিনি। ছোটবেলায় এমনভাবে বড় হয়েছি যে সেখানে জন্মদিন বলে কোনো কিছু ছিল না।

চ্যানেল আই অনলাইন: কেন বাবা-মা পছন্দ করতেন না?

আগুন: বিষয়টি এমন নয়। বাবা-মা কখনো অভাব বুঝতে দেয়নি। কিন্তু অভাব বুঝতে দেয়নি মানে যা চেয়েছি তাই পেয়েছি। ছোটবেলায় একদিন বাবাকে বললাম জামাটা ছিঁড়ে গেছে বাবা বললো, সেলাই করে পড়ে নেও। ঠিক তেমনি আমার ছেলেদেরও মানুষ করছি। ওদের কাছে সব আছে, কিন্তু অতিরিক্ত কিছুই নেই।

চ্যানেল অাই অনলাইন: জীবনে কোনো অপ্রাপ্তি রয়েছে?

আগুন: আমার জীবনে অপ্রাপ্তি জিনিসটা খুবই কম। জানি না পরিবার এবং আমার গানের ভক্তরা  কেন জানি আমার প্রতি সহানুভূতিশীল। জীবনে আমি যা ভুল করেছি তার জন্য আহামরি আমাকে শাস্তি সৃষ্টিকর্তা দেননি।

চ্যানেল আই অনলাইন: বর্তমানে অ্যালবাম নিয়ে কাজ করছেন?

অাগুন: গানের রেকর্ডিং নিয়ে বেশ ব্যস্ত রয়েছি। আর কয়েকটি ইভেন্টের টাইটেলগুলো করছি।

চ্যানেল আই অনলাইন: অভিনয় নিয়ে কতটুকু ব্যস্ত?

আগুন: সবশেষ কাজ করলাম নাটক ‘তিন পাগলে হল মেলা’। মার্চের দিকে এ নাটকটি চ্যানেল আইয়ে প্রচার হবে। অনেক সিরিয়ালের কথা চলছে। তবে  সিরিয়ালের চেয়ে আমার একখন্ড নাটকের প্রতি বেশি প্রেম।

চ্যানেল আই অনলাইন: ভবিষ্যত পরিকল্পনা কি?

আগুন: ভবিষ্যতে এভাবেই চলতে চাই। ২১ বছর থেকে শুরু করে এখন পর্যন্ত খুব কম ভালো কাজ ভক্তদের দিয়েছি। এই সামান্য দেয়ার কাজটি যেন  সারাজীবন করে যেতে পারি।

Tags: অাগুনসঙ্গীতশিল্পী
Previous Post

প্রতিরোধ ভাঙলেন মিরাজ

Next Post

৩০০ পেরিয়ে ভারত

Next Post

৩০০ পেরিয়ে ভারত

সার্কের অচলাবস্থার দ্রুত নিরসন চায় শ্রীলঙ্কা-পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT