চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার্কের অচলাবস্থার দ্রুত নিরসন চায় শ্রীলঙ্কা-পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:56 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2017
in আন্তর্জাতিক
A A

সার্কের অচলাবস্থার দ্রুত নিরসন চায় শ্রীলঙ্কা ও পাকিস্তান। ভারত-পাকিস্তান দ্বন্দ্বের জেরে আঞ্চলিক এই সংস্থা অচল হয়ে রয়েছে। পাক-ভারত দ্বন্দ্বকে পাশে রেখে ছোট পরিসরে হলেও আলোচনা চায় তারা, যাতে করে আঞ্চলিক ব্যবসা-বাণিজ্যকে এগিয়ে নেয়া যায়।

শ্রীলঙ্কা জাতীয় নিরাপত্তা স্টাডিজ ইনস্টিটিউট ও শ্রীলঙ্কাস্থ পাকিস্তান হাইকমিশন আয়োজিত একটি বিশেষজ্ঞ প্যানেলের আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়। ভারত-পাকিস্তানের মতভেদের কারণে গত বছর সার্কের ১৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়নি। ওই সম্মেলন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হওয়ার কথা ছিল।

আলোচনায় বক্তারা পাকিস্তান ও ভারতের মধ্যে কাশ্মীরের মতো দীর্ঘদিনের সমস্যার কার্যকর সমাধানের জন্য প্রতিবন্ধকতা দূর ও উত্তরণের উপায় বের করতে সার্ক সদস্যদের আহ্বান জানান।

আলোচনায় শ্রীলঙ্কায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাঈদ সাকিল হুসাইন বলেন, ‘আমরা আমাদের ঐতিহাসিক বিষয় নিয়ে সংঘােতর কারণে মাদক বিস্তার, পানি ও খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তনের মতো আসন্ন অনেক বড় বড় উদ্বেগ নিয়ে কাজ করতে পারছি না।’

শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিব ও জাতীয় নিরাপত্তা স্টাডিজ ইনস্টিটিউটের চেয়ারম্যান করুনাসেনা হেতিয়ারাচ্চি বলেন, দারিদ্র্য বিমোচনের মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে লক্ষ্য অর্জন থেকে সার্ক এখনো বহু দূরে।

এ অঞ্চলের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের পদক্ষেপ গ্রহণ করতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার যৌথ প্রকল্প হাতে নেয়ার কথাও বলেন তিনি।

সভায় কর্পোরেট ও শিল্প খাতে দক্ষিণ এশিয়ার মধ্যে সম্পর্ক রক্ষা করার জন্য এ অঞ্চলের জাতিদের মধ্যে দ্বন্দ্ব নিরাসনের কথা বলা হয়। এ অঞ্চলে একটি ‘পরিপূরক অর্থনীতির’ কথা বলেন সভার আলোচক ইকরাম সেগাল।

উভয় দেশের পারস্পরিক সুবিধার জন্য একে অপরের বিরুদ্ধে শত্রুতা ছাড়ার উপর জোর দিতে পরামর্শ দেয়া হয়। সেই সাথে সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে ভারত-পাকিস্তানকে কোনো যুদ্ধে না জড়ানোর পরামর্শও দেয়া হয়।

সভার মুলতবী ঘোষণা করেন সার্কের সাবেক মহাসচিব নিহাল রড্রিগো এবং শ্রীলঙ্কা জাতীয় নিরাপত্তা স্টাডিজ ইনস্টিটিউটের মহাপরিচালক আসাগনা আবেয়াগসেকা।

Tags: সার্ক
Previous Post

৩০০ পেরিয়ে ভারত

Next Post

তিন জুটিতে ভাসলো শুরুর সম্ভাবনা

Next Post

তিন জুটিতে ভাসলো শুরুর সম্ভাবনা

বিপাশা কবির

আইটেম কন্যা বিপাশার ‘বসন্ত বাতাসে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT