চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০টি ওষুধ কোম্পানিকে উৎপাদন বন্ধের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 07, জুন 2016
in বাংলাদেশ
A A

নিম্নমানের জন্য ২০টি ফার্মাসিউটিক্যালস কোম্পানিকে জীবন রক্ষাকারী ওষুধ উৎপাদন আগামী সাত দিনের মধ্যে বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে আরও ১৪টি কোম্পানির অ্যান্টিবায়োটিক ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এ কাজে পুলিশের আইজি ও র‌্যাবের ডিজিকে সহযোগিতা করতে বলা হয়েছে।

জনস্বার্থে এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালকসহ চারজনকে দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আদেশের পাশাপাশির ৪ সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট।

জনস্বাস্থ্য বিবেচনায় মানসম্মত ওষুধ নিশ্চিতে ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ বা এইচআরপিবি জনস্বার্থে রিটটি দায়ের করে।

রিটকারীদের পক্ষে শুনানিতে অংশ নিয়ে অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, সরকারের ৫ সদস্যের বিশেষজ্ঞ কমিটি ৮৪ টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ৩ বার পরিদর্শনে গিয়ে এবছর ফেব্রুয়ারিতে একটি প্রতিবেদন দেন।

এর ভিত্তিতে নিম্নমানের ওষুধ প্রস্তুতকারী এক্সিম, এভার্ট, বিকল্প, ডলফিন, ড্রাগল্যান্ড, গ্লোব, জালফা, কাফমা, মেডিকো, ন্যাশনাল ড্রাগ, নর্থ বেঙ্গল, রেমো কেমিকেল, রীড, স্কাইল্যাব, স্পার্ক, স্টার, সুনিপুন, টুডে, ট্রপিকাল এবং ইউনিভার্সাল ফার্মাসিউটিক্যালের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়।

এছাড়াও আদ দ্বীন, আলকাদ, বেলসেন, বেঙ্গল ড্রাগ, ব্রিস্টল, ক্রিস্টাল, ইন্দো বাংলা, মিল্লাত, এমএসটি ফার্মা, অরবিট, ফার্মিক, ফনিক্স, রাশা এবং সেভ ফার্মাসিউটিকাল অ্যান্টিবায়োটিক ওষুধ উৎপাদনের লাইসেন্স বাতিলের আদেশ চাওয়া হয়।

গত ১৯ এপ্রিল এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পরও এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি প্রশাসন। তাই মানুষের জীবন রক্ষার প্রয়োজনে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়।

Tags: ওষুধ শিল্পভুয়া ওষুধ কোম্পানিভেজাল ওষুধ
Previous Post

বেসিস নির্বাচনে সোনিয়া বশিরের প্যানেল ঘোষণা

Next Post

হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ডিএনএ প্রতিবেদন

Next Post

হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ডিএনএ প্রতিবেদন

তদন্তে ‘নতুন সূত্র’ কালো মাইক্রোবাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT