চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তদন্তে ‘নতুন সূত্র’ কালো মাইক্রোবাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:17 অপরাহ্ন 07, জুন 2016
in বাংলাদেশ
A A

পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা তদন্তে
নতুন সূত্র হিসেবে গুরুত্ব পাচ্ছে একটি কালো মাইক্রোবাস।

চট্টগ্রাম
মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইকবাল বাহার বলেছেন, সিসি ক্যামেরার ফুটেজে
দেখা কালো মাইক্রোবাসটি জঙ্গিদের হতে পারে। হত্যাকাণ্ডের সঙ্গে এর
সম্পৃক্ততা থাকতে পারে, কারণ জঙ্গি অপারেশনের সময় পেছন থেকে এরকম ব্যাকআপ
দেওয়ার প্রবণতা থাকে।

সিটিজিনিউজ.কম জানায়, মোটর সাইকেল ও এসএমএসের পর মিতু হত্যা তদন্তে নতুন সূত্র কালো মাইক্রোবাস। হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া কালো মাইক্রোবাসটিকে জঙ্গিদের বলে সন্দেহ করছে পুলিশ।

চট্টগ্রামের পুলিশ কমিশনার জানান, তদন্তে শুধু ঘটনাস্থলের ফুটেজই একমাত্র ভরসা নয়। নগরীর অন্য এলাকা থেকেও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সবকিছু বিশ্লেষণ করে দেখা হচ্ছে এসব মোটর সাইকেল এবং মাইক্রেবাস কোথা থেকে এসেছে, মোটর সাইকেল রেখে তারা কোথায় গেছে।

‘এসব দেখে মূল জায়গায় হাত দিতে সময় নিচ্ছি,’ বলে উল্লেখ করেন তিনি।

ইকবাল বাহার জানান, মোটর সাইকেলের এক মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত উল্লেখ না করে পরবর্তীতে এ বিষয়ে জানানো হবে উল্লেখ করে তিনি বলেন, সবার জানার আগ্রহ আছে। কিন্তু সব কিছু সব সময় বলা যায় না, একটা পর্যায় পর্যন্ত বলা যাবে।

হত্যাকাণ্ডে কোন পুলিশ সদস্য জড়িত কিনা এমন প্রশ্নের উত্তরে ইকবাল বাহার বলেন: তদন্তে যাকেই পাওয়া যাক কাউকে ছাড়া হবে না, আমাদের সদস্য হলেও না।

পুলিশ কমিশনার বলেন, মিতুর মোবাইল ফোনে ছেলে মাহিরের স্কুল থেকে কোন এসএমএস দেয়া হয়নি বলে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে।

পুলিশ পরিবারের নিরাপত্তা প্রশ্নে তিনি বলেন, “গুলি- বন্দুক দিয়ে সব সময় নিরাপত্তা হয় না, এটাই প্রথম আঘাত আসলো পুলিশ পরিবারের সদস্যদের উপর, এ ব্যাপারে নতুন করে চিন্তা ভাবনা চলছে।”

রোববার সকালে চট্টগ্রামের জিইসি সংলগ্ন এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দেওয়ার সময় মোটর সাইকেল আরোহী তিন দুর্বৃত্তের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু ।

এই ঘটনায় বাবুল আক্তার বাদি হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেছেন যার তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। সোমবার ভোররাতে হত্যাকাণ্ডে ব্যবহার হওয়া মোটর সাইকেলটি জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।

মাহমুদা খানমকে হত্যার ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদ শেষে তারা জড়িত না থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।

Tags: চট্টগ্রাম-পুলিশ সুপার
Previous Post

হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ডিএনএ প্রতিবেদন

Next Post

মোটর সাইকেলের এক মালিককে জিজ্ঞাসাবাদ

Next Post

মোটর সাইকেলের এক মালিককে জিজ্ঞাসাবাদ

কাউকে ছাড়া হবে না: সিএমপি কমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT