চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেসিস নির্বাচনে সোনিয়া বশিরের প্যানেল ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 07, জুন 2016
in তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যাণ্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর নির্বাচনে যুগান্তকারী পরিবর্তনের লক্ষ্যে ‘মেম্বার্স ফাস্ট’ স্লোগানকে সামনে রেখে ‘দ্য চেইঞ্জ মেকার্স’ প্যানেল ঘোষণা করেছেন সোনিয়া কবির বশির।

প্যানেল ঘোষণার করে সোনিয়া বশির বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশ সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচির বিভিন্ন যুগান্তকারী উদ্যোগের কারণে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিপ্লব সাধিত হয়েছে। আর বেসিস এই সফল অগ্রযাত্রার অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

“তবে আমাদের মানতে হবে, বাংলাদেশের আইসিটি শিল্পের অগ্রনায়ক বেসিসের সদস্য প্রতিষ্ঠানগুলো এখনো নানা সমস্যায় জর্জরিত। প্রতিনিয়ত আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলো নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। সমস্যাগুলো আমাদের প্রায় সকলেরই জানা, কিন্তু সমাধানের কোন কার্যকর উদ্যোগ এখনো দৃশ্যমান নয়।”

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে প্রায় ২০ বছর কাজের অভিজ্ঞতা সম্পন্ন সোনিয়া বশির আগেও মাইক্রোসফটের দক্ষিণ এশিয়া বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ২০১১ সালের সেপ্টেম্বরে ডেল বাংলাদেশ গঠিত হলে তিনি কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব নেন।

টিআইই বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি সোনিয়া বশির বাংলাদেশ ওমেন ইন আইটির সহ-প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে সোনিয়া বশির চাকরি করেছেন সান মাইক্রোসিস্টেম এবং ওরাকলে। আইটি ফার্ম সিনটেকের সহ-প্রতিষ্ঠাতা এই  কর্মকর্তা আমরা টেকনোলজিসের চিফ অপারেটিং অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ জুন। ২৫ জুন কাওরানবাজারস্থ বিডিবিএল ভবনের পঞ্চম তলায় বেসিস কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

‘দ্য চেঞ্জ মেকার্স’ প্যানেলের সাধারণ সদস্য পদপ্রার্থী

১. সোনিয়া বশির কবির (মাইক্রোসফট বাংলাদেশ লিঃ)

২. মোস্তফা রফিকুল ইসলাম (ফ্লোরা টেলিকম লিঃ)

৩. সৈয়দ আলমাস কবীর (মেট্রোনেট বাংলাদেশ লিঃ)

৪. সুফি ফারুক ইব্‌নে আবুবকর (ইভাটিক্স )

৫. আজমল হক আজিম (ডিজিকন গ্লোবাল সার্ভিসেস্ লিঃ)

৬. নাজমুল করিম চৌধুরী শারুণ (গণনা টেকনোলোজিস লিঃ)

৭. সাব্বির রহমান তানিম (থার্ড বেল এন্টারটেইন্মেন্ট লিঃ)

৮. ছাইদুল ইসলাম মজুমদার লিখন (মজুমদার আইটি লিঃ )

এসোসিয়েট সদস্য পদপ্রার্থী–

১. জামান খান (জামান আইটি)

Tags: বেসিস
Previous Post

মাহিরের ছোট্ট হাতে ছিল মায়ের আদরমাখা হাত

Next Post

২০টি ওষুধ কোম্পানিকে উৎপাদন বন্ধের নির্দেশ

Next Post

২০টি ওষুধ কোম্পানিকে উৎপাদন বন্ধের নির্দেশ

হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ডিএনএ প্রতিবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT