চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরতাল-অবরোধে সহিংসতার দায় আহ্বানকারীর: প্রধান বিচারপতি

মাজহারুল হক মান্না by মাজহারুল হক মান্না
3:04 পূর্বাহ্ন 02, জুলাই 2015
in রাজনীতি
A A

হরতাল-অবরোধের মতো কর্মসূচি ডাকার পর গাড়ি ভাংচুরসহ সহিংসতার দায় কর্মসূচি আহ্বানকারীদেরই নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানির সময় আইনের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া ব্যক্তি সহিংসতার স্থানে না থাকলেও দায় এড়াতে পারবেন না।

২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের দিনটিকে এ বছর গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে বিএনপি। তখন থেকে টানা অবরোধ-হরতালসহ কর্মসূচি চলার সময় সারাদেশে পেট্রল বোমা, গাড়ি পোড়ানোসহ সহিংতায় বহু প্রাণহানী ও সম্পদ ধ্বংসের ঘটনা ঘটেছে।

সহিংসতার ইন্ধনদাতা হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এর মধ্যে পল্টন থানায় দায়ের করা তিনটি মামলায় হাইকোর্ট জামিন দিলে এর বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এই ধংসাত্মক কাজ চালানো হতো না বা জ্বালানো-পড়ানো হতো না, যদি রাজনৈতিক এই কর্মকাণ্ডগুলো না দেয়া হতো। রাজনৈতিক কর্মকাণ্ডের ফলে যদি কোনো রকম সম্পত্তি নষ্ট হয়, মানুষ মারা যায় এবং মানুষের ক্ষতি হয়, সেক্ষেত্রে ওই কর্মকাণ্ড দেয়ার পেছনে যাদের ভূমিকা বা নেতৃত্ব দেবে এই দায়িত্বগুলো তাদের ওপরে যাবে।

অ্যাটর্নি জেনারেল বক্তব্যের জবাব দেওয়ার সময় প্রধান বিচারপতি সহিংসতা সম্পর্কে আইনের ধারাটি খন্দকার মাহবুব হোসেনকে পড়তে বলেন। তিনি পড়ার পর হরতাল অবরোধের সময়ের সহিংসতা নিয়ে মন্তব্য করেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি বক্তব্যের পরে জবাবে খন্দকার মাহবুব বলেন, খালেদা জিয়া বার বার বলেছেন শান্তিপূর্ণ আন্দোলন হবে। এমনকি আমাদের ভারপ্রাপ্ত মহাসচিবের কোনো মন্তব্যে এমন কোনো উস্কানিমুলক কথা ছিলো না। কিন্তু মির্জা ফখরুলের বিরুদ্ধে ওই উস্কানির অভিযোগ আনা হয়েছে। আমরা এ বিষয়ে এখন কোনো কথা বলতে চাই না, কারণ বিষয়টি এখনও বিচারাধীন রয়েছে। বিচার প্রমাণ হলে তখন দেখা যাবে।

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ৩টি মামলায় জামিন আবেদনের শুনানি শেষে রোববার আদেশ দেবেন আপিল বিভাগ।

Tags: প্রধান বিচারপতি
Previous Post

গণভোটের আগে গ্রিসের আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান

Next Post

হরতাল-অবরোধে সহিংসতার দায় আহ্বানকারীর: প্রধান বিচারপতি

Next Post

হুমায়ূন আহমেদ নেই, তাই আর অভিনয় করি না: এসআই টুটুল

ভর্তির ৩য় ও ৪র্থ মেধা তালিকা প্রকাশ করবে শিক্ষাবোর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT