রোববার গ্রিসে গণভোটের আগে গ্রিসের ঋণ সংকট থেকে পুনরুদ্ধারে নতুন করে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউরোজোন অর্থমন্ত্রীরা।
আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঋণদাতাদের বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ করেছেন গ্রিসের অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিস। সংকট নিরসনে ঋণদাতাদের দেয়া প্রস্তাব গ্রিস গ্রহণ বা বর্জন করবে কি-না, গণভোটে এই বিষয়টির উপর ফয়সালা হবে।
গ্রিসের নাগরিকদের না ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী এলেক্সিস সিপ্রাস। গণভোটের পর একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হলে বর্তমানে ব্যাংক থেকে অর্থ তোলার উপর যে সীমা নির্ধারণ করা আছে, তা প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়েছেন সিপ্রাস।






