চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভর্তির ৩য় ও ৪র্থ মেধা তালিকা প্রকাশ করবে শিক্ষাবোর্ড

মোস্তফা মল্লিক by মোস্তফা মল্লিক
3:30 পূর্বাহ্ন 02, জুলাই 2015
in অন্যান্য, শিক্ষা
A A

তড়িঘড়ি করে একাদশ শ্রেণীর প্রথম ও দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের পর বিড়ম্বনায় পড়েছে লাখ লাখ শিক্ষার্থী। সমাধান না পাওয়ায় তাদের ভোগান্তি বেড়েই চলেছে। বাধ্য হয়ে এখন তৃতীয় এবং চতুর্থ মেধা তালিকা প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা বোর্ড। 

চার দফা পেছানোর পর একাদশ শ্রেণিতে ভর্তির যে মেধা তালিকা দেওয়া হয়েছে তা পুরোপুরি তালগোল পাকানো। তালিকা অনুযায়ী মেয়েদের কলেজে ছেলেদের ভর্তি দেওয়া হয়েছে। শিক্ষা বোর্ডের বাতিল করা কলেজেও দেওয়া হয়েছে ভর্তির মনোনয়ন। বাণিজ্য বিভাগ নেই এমন কলেজে পাঠানো হয়েছে ওই বিভাগের শিক্ষার্থীদের। মানবিক বিভাগের শিক্ষার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে বিজ্ঞান বিভাগে। আবেদন করেনি এমন কলেজেও পাঠানো হয়েছে শিক্ষার্থীদের। 

ভোগান্তির শিকার হওয়া অভিভাবকদের একজন জানান, তিনি তার বাচ্চাকে কোথাও ভর্তি করাতে পারছেন না। এই ভর্তির জন্য আর কত ঘুরতে হবে বলে কান্নায় ভেঙ্গে পড়েন ওই অভিভাবক।

আরেক অভিভাবক বলেন, তার ছেলে গোল্ডেন ফাইভ পেয়েছে। কিন্তু আবেদন করা ৫টি কলেজের একটিতেও তার ছেলের নাম আসেনি।

ঘটনা সামাল দিতে হিমশিম অবস্থা বোর্ড কর্তৃপক্ষের। সমস্যা সমাধানে আবারো নতুন করে তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান  আবু বক্কর ছিদ্দিক বলেন, আমরা পরপর ৪টি মেধা তালিকা প্রকাশ করবো। সব শেষ তালিকায় অভিভাবকরা নতুন করে আবেদন করতে পারবেন। ৩য় তালিকায় নতুন করে পছন্দের নাম দিতে পারবে। এই নতুন তালিকাগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।

শিক্ষা বোর্ড বলছে, ভর্তি প্রক্রিয়া অনলাইন হওয়ায় এবার কলেজগুলো জবাবদিহির আওতায় এসেছে। কলেজ কর্তৃপক্ষের তথ্য গোপন আর ফরম পূরণে কম্পিউটারের দোকানের ওপর নির্ভর করায় সৃষ্টি হয়েছে জটিল পরিস্থিতি। 

Tags: একাদশ শ্রেণিতে ভর্তি
Previous Post

হুমায়ূন আহমেদ নেই, তাই আর অভিনয় করি না: এসআই টুটুল

Next Post

ক্যালগ্যারিতে নানা আয়োজনে কানাডার জন্মদিন উদযাপন

Next Post

ক্যালগ্যারিতে নানা আয়োজনে কানাডার জন্মদিন উদযাপন

’২১ সালের আগেই ‘উচ্চ-মধ্যম’ আয়ের দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT