চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুলছাত্র রাজিন হত্যার প্রধান আসামী রক্তমাখা ছুরিসহ আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:16 অপরাহ্ন 22, জানুয়ারি 2018
in খুলনা, জনপদ
A A
রাজিন হত্যা

খুলনায় স্কুল ছাত্র ফাহমিদ তানভীর রাজিন হত্যার ঘটনায় প্রধান আসামী ছাব্বির হাওলাদারকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে অভিযান চালিয়ে রূপসার সেনের বাজার থেকে তাকে আটক করা হয়। এ সময় তার স্বীকারোক্তি মোতাবেক হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি তার বাড়ি থেকে উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে প্রেসব্রিফিংয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো: মাহবুব হাকিম এ গ্রেফতারের কথা সাংবাদিকদের জানান।

তিনি বলেন, স্থানীয়ভাবে বয়রা এলাকায় কিশোরদের মধ্যে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব ও নারী ঘটিত ঘটনায় খুন হয় স্কুল ছাত্র রাজিন। গত কয়েকদিন আগে আধিপত্য নিয়ে ছাব্বিরের সাথে বিরোধে জড়িয়ে পড়ে রাজিন। এছাড়া একই এলাকার ফাহিমের সাথে পাশ্ববর্তী এক স্কুলের একটি মেয়ের সাথে সম্পর্কের জের ধরেও দ্বন্দ্বের সৃষ্টি হয়। এতেই ছাব্বির ও ফাহিম গ্রুপ মিলে প্রতিশোধ নিতেই রাজিনকে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় ডেকে নিয়ে প্রথমে মারপিট ও পরে ছাব্বির ছুরিকাঘাত করে হত্যা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাব্বির এ কথা স্বীকার করেছে বলে জানান তিনি।

এ ঘটনায় রাজিনের বাবা জাহাঙ্গীর আলম ৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এরই মধ্যে পুলিশ এজাহারে থাকা ৫ জনসহ সাতজনকে আটক করেছে। পুলিশ দ্রুত এ হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত সাপেক্ষে চার্জশিট দাখিল করবে বলেও পুলিশ কমিশনার জানান।

গত শনিবার রাতে নগরীর পাবলিক স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে সহপাঠীদের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয় রাজিন।

Previous Post

রক্তদান সহজ করতে বাংলাদেশে ফেসবুকের নতুন সেবা

Next Post

রাজ্জাকের ৬ উইকেট, জুনায়েদের সেঞ্চুরি

Next Post

রাজ্জাকের ৬ উইকেট, জুনায়েদের সেঞ্চুরি

বিএনপি যদি মাঠে নামে দেশের রাজনৈতিক চিত্র বদলে যাবে: মওদুদ আহমেদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT