চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজ্জাকের ৬ উইকেট, জুনায়েদের সেঞ্চুরি

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
6:20 অপরাহ্ন 22, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন আগের ম্যাচেই। অনন্য অর্জনের ম্যাচে ওই ইনিংসে নিয়েছিলেন চার উইকেট। পরের ম্যাচে আরও বিধ্বংসী হয়ে দেখা দিলেন আব্দুর রাজ্জাক। এবার শিকার ৬ উইকেট।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে সাউথ জোনের বাঁহাতি স্পিনার ৬ উইকেট নিলে সুবিধায় নেই তার দল। মিজানুর রহমানের পর জুনায়েদ সিদ্দিকীর সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪০৮ রানের বিশাল সংগ্রহ গড়েছে সাউথদের প্রতিপক্ষ বিসিবি নর্থ জোন।

জবাব দিতে শুরু করে ম্যাচের দ্বিতীয় দিন শেষে সাউথ জোনের সংগ্রহ এক উইকেটে ৬১ রান। ত্রিদেশীয় সিরিজের দল থেকে বাদ পড়া ইমরুল কায়েস ২৬ ও সৌম্য সরকার ২১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। ১৪ রান করে আউট হন শাহরিয়ার নাফীস।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে আগের দিনের ৩ উইকেটে ২১৪ রান নিয়ে সোমবার দ্বিতীয় দিন শুরু করে নর্থ জোন। ৮২ রানে অপরাজিত থাকা জুনায়েদ সিদ্দিকী প্রথম শ্রেণির ক্রিকেটে ১২তম সেঞ্চুরি পূর্ণ করে আউট হন ১৩৭ রানে।

ধীমান ঘোষ ৬৬ ও তাইজুল ইসলামের ব্যাটে আসে ৫০ রান। প্রথমদিন মিজানুর রহমানের সেঞ্চুরিতে (১০৬) বড় সংগ্রহের ভিত পায় সেন্ট্রাল জোন।

প্রথমদিনই তিন উইকেট নিয়েছিলেন রাজ্জাক। দ্বিতীয় দিনে আরও তিনটি ঝুলিতে পোরেন। এ নিয়ে ৩১ বার ইনিংসে ৫ উইকেট শিকারের কীর্তি হল রাজ্জাকের।

Tags: আব্দুর রাজ্জাকজুনায়েদ
Previous Post

স্কুলছাত্র রাজিন হত্যার প্রধান আসামী রক্তমাখা ছুরিসহ আটক

Next Post

বিএনপি যদি মাঠে নামে দেশের রাজনৈতিক চিত্র বদলে যাবে: মওদুদ আহমেদ

Next Post

বিএনপি যদি মাঠে নামে দেশের রাজনৈতিক চিত্র বদলে যাবে: মওদুদ আহমেদ

মার্চেই স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি মিলতে পারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT