চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি যদি মাঠে নামে দেশের রাজনৈতিক চিত্র বদলে যাবে: মওদুদ আহমেদ

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
6:48 অপরাহ্ন 22, জানুয়ারি 2018
in রাজনীতি
A A

বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ  বলেছেন, এই নির্বাচন কমিশন আওয়ামী লীগের আজ্ঞাবহ। এটি পক্ষপাতদুষ্ট কমিশন। এ কমিশন দিয়ে দেশের জনগণের কোন কল্যাণ হবে না। এসময় উপযুক্ত সময়ে বিএনপি কর্মসূচি দিবে বলেও জানান এবং এবার যে কর্মসূচি হবে সেটা লাস্ট এন্ড ফাইনাল হবে উল্লেখ করেন মওদুদ।

তিনি বলেন, বিএনপি এমন কর্মসূচি দিবে যেন পিছু হটতে না হয়। বিএনপি যদি মাঠে নামে দেশের রাজনৈতিক চিত্র বদলে যাবে।

সোমবার নয়াপল্টনে মহিলা দলের এক কর্মসূচির বক্তৃতায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টতই বলেছেন, আমাদের নেত্রী সপ্তাহে তিনদিন আদালতে যাবেন আর আপনি হেলিকপ্টারে ঘুরে বেড়াবেন, নির্বাচনী প্রচারণা চালাবেন, তা হবে না। আমাদেরকে কারাগারে রেখে কোন নির্বাচন দেশে হবে না।

এসময় ফখরুল দাবি করেন, আমাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দিতে হবে। তারপরই নির্বাচন। নির্বাচন হবে একটি নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে’।

এর আগে রোববার  জাতীয় প্রেসক্লাবের এর এক ছোট্ট মিলনায়তনের প্রতিবাদ সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণার কৌশল নিয়ে কড়া সমালোচনা করেন এবং হুমকি স্বরূপ কথা বলেন।

BNP

মওদুদ বলেন, বিরোধীদল হাত পা বেধে বন্দি রেখে সরকারি দলের এর সভাপতি নির্বাচনী প্রচারণা কাপুরুষের লক্ষণ। এসময় তিনি আওয়ামী লীগকে নির্বাচনী প্রচারণার সুযোগ দিলে বিএনপিকে দিতে হবে জানান এবং তা দিতে ব্যর্থ হলে নির্বাচন কমিশনকে পদত্যাগ করার দাবি জানান।

 

শুধু তাই নয়, তাঁদের নেত্রীকে মামলা দিয়ে যতোই ভয় ভীতি দেখানো হোক না কেন, কোন কাজ হবে না উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, বিএনপির গণজোয়ারে নৌকা ভেসে যাবে”।

বিএনপির আরেক জ্যেষ্ঠ নেতা ও দলটির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আওয়ামী লীগের আহুত নির্বাচনী প্রকল্প ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছেন।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি কক্ষে প্রতিবাদ সভা থেকে আমির খসরু বলেন, আওয়ামী লীগের কিছু বিশেষ বিশেষ ব্যক্তির নির্বাচনী প্রকল্প হলো, খালেদা জিয়াকে নিয়মিত কোর্টে নিয়ে যাওয়া, তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে অন্তরীণ রাখা, আমাদের নেতাকর্মীদের দলে দলে জেলে বন্দি রাখা, গুম-খুন চালিয়ে ত্রাস সৃষ্টি করা, নির্বাচনের সময়ও সংসদ বহাল রাখা, সেনাবাহিনীকে জনগণ থেকে বিচ্ছিন্ন রাখা এবং আবারও অবৈধ উপায়ে ক্ষমতায় যাওয়া’।

তিনি বলেন, কিন্তু আমরা আওয়ামী লীগের এই প্রকল্প বাস্তবায়ন হতে দিব না। এই প্রকল্প আমরা ধ্বংস করে দিব। আবারও অবৈধ ক্ষমতায় আরোহণের আওয়ামী লীগের এই প্রকল্প কখনো বাস্তবায়ন হবে না।

ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল আওয়ামী লীগের খায়েশ পুরণ হবে না বলে জানান।

তিনি আত্মবিশ্বাসী সূরে বলেন, হাসিনা যখন নির্বাচনী প্রচারণায় যাবেন তখন জনগণ বলবে, আপনার কারণে আমরা ভোট দিতে পারিনি। আপনি বলেছিলেন, ১০ টাকা দরে চাল খাওযাবেন। এখন আমরা খাচ্ছি ৬০-৭০টাকা দামে। আপনি কেন এসেছেন? কিসের ভোট চাইছেন?

সোহেল বলেন, আমরা একটি সমাবেশ করার অনুমতি পাইনি। আগে আমরা পল্টন ময়দানে সমাবেশ করতাম, সেটি বন্ধ করে দেয়া হলো, আমরা মুক্তাঙ্গনে সমাবেশ করতাম, সেটি বন্ধ করে দেয়া হয়, আমরা বায়তুল মোকাররমের সামনে সমাবেশ করতাম, সেটিও বন্ধ। এরপর আমরা বিভিন্ন মিলনায়তনে সমাবেশ শুরু করি। সেটাও এখন অনেকটাই বন্ধ করে দেয়ার উপক্রুম, অনুমতি পাওয়া যায় না। আর আপনি শেখ হাসিনা হেলিকাপ্টারে ঘুরে ভোট চাইতে যাবেন, আমরা তা মেনে নিব না। আপনি ভাবছেন, আপনি ক্ষমতায় থেকে যাবেন। না, তা হবে না।  নামতে আপনাকে হবেই।

Previous Post

রাজ্জাকের ৬ উইকেট, জুনায়েদের সেঞ্চুরি

Next Post

মার্চেই স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি মিলতে পারে

Next Post

মার্চেই স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি মিলতে পারে

তিন সেঞ্চুরি, এক ডাবলে ইস্ট জোনের ৭৩৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT