চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌমিত্রকে নিয়ে পরমের ‘অভিযান’ শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2020
in বিনোদন
A A
সৌমিত্রের স্মরণে পরমের অভিব্যক্তি, ফুলের সাজে সাদা শ্মশান চেয়ার. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিম বাংলার কিংবদন্তী অভিনেতা সৌমিত্রের জীবনী নিয়ে হবে সিনেমা। এমন ঘোষণা এসেছিলো আগেই। শুধু অপেক্ষা ছিলো শুটিং শুরুর! আর সেটাও শুরু করে দিয়েছেন নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায়।

গেল ১৯ জানুয়ারি সৌমিত্রের জন্মদিনে পরমব্রত জানিয়ে ছিলেন যে, বুড়ো এই কিংবদন্তীর জীবনী নিয়ে তিনি ছবি করতে যাচ্ছেন। আর যুবা বয়সের সৌমিত্রের চরিত্রে অভিনয় করবেন যিশু সেনগুপ্ত এবং বৃদ্ধ বয়সের চরিত্রে সৌমিত্র নিজেই!

এমন ঘোষণার পরেই সবাই মুখিয়ে ছিলেন ছবিটি নিয়ে। অবশেষে পূর্ব ঘোষণা মত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ক্যামেরা ওপেন করলেন পরমব্রত। ছবির নাম ‘অভিযান’। পুরোদমে চলছে শুটিং।

‘অভিযান’-এ সুচিত্রা সেনের ভূমিকায় দেখা যাবে পাওলি দামকে। আর ছবির কাহিনীতে গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে থাকবেন কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়। যে চরিত্রে অভিনয় করবেন আলোচিত নির্মাতা কৌশিক মুখার্জি (কিউ)। এছাড়াও মাধবী মুখোপাধ্যায় হবেন সোহিনি সরকার এবং রবি ঘোষের চরিত্রে অভিনয় করবেন রুদ্রনীল ঘোষ।

সৌমিত্রের দীর্ঘ ষাট বছরের ক্যারিয়ারকে পর্দায় তুলে ধরবেন পরমব্রত। কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের হাত ধরে ১৯৫৯ সালে ‘অপুর সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তবে তার বায়োপিকে তার ব্যক্তিগত জীবন ও অভিনয় জীবন ছাড়াও আরো বেশ কিছু দিক তুলে ধরা হবে বলে জানিয়েছেন পরমব্রত।

এদিকে অভিনয় জীবনে সৌমিত্রের অর্জনের শেষ নেই। পদ্মভূষণ, জাতীয় চলচ্চিত্র পুরষ্কার, দাদা সাহেব ফালকে, ফ্র্যান্স সরকারের ‘নাইট অফ দ্য লেজিওন অফ অনার’সহ অসংখ্য সম্মানজনক পুরস্কার পেয়েছেন তিনি।

তার অভিনীত চরিত্রগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘ফেলুদা’। তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘সোনার কেল্লা’ ও ‘জয় বাবা ফেলুনাথ’ ছবিতে ফেলুদার ভূমিকায় অভিনয় করে সকলের মন জয় করেছেন।

Tags: অভিযানকলকাতাকিউজীবনীপরমব্রতপাওলি দামমাধবীযিশুলিড বিনোদনসত্যজিৎসুচিত্রা সেনসৌমিত্র
Previous Post

ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস

Next Post

শেখ তাপসের কাছে খোলা চিঠি

Next Post
শেখ তাপসের ছবি, বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ তাপসের কাছে খোলা চিঠি

সন্দীপন একুশের বন্দনায় গানে মুগ্ধ শ্রোতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্দীপনের কণ্ঠে একুশের বন্দনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT