চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্দীপনের কণ্ঠে একুশের বন্দনা

ইফতেখার উদ্দিন by ইফতেখার উদ্দিন
2:58 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2020
in বিনোদন
A A
সন্দীপন একুশের বন্দনায় গানে মুগ্ধ শ্রোতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফোক ফিউশন ধারায় বাংলাদেশের পরিচিত মুখ সন্দীপন দাস। ব্যতিক্রমী কথা ও সুরে উপহার দিয়েছেন বেশ কিছু শ্রোতা প্রিয় গান। এবার মহান একুশে ফেব্রুয়ারি নিয়ে ‘আমার একুশ’ শিরোনামে গান করলেন তিনি।

গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সংগীতায়োজনের পাশাপাশি মিউজিক ভিডিওটিও নির্মাণ করেছেন শোভন রায়। বৃহস্পতিবার রাতে গানটি প্রকাশিত হয়েছে ‘স্টুডিও প্রোটিউন বিডি’র ইউটিউব চ্যানেলে।

গানটি নিয়ে জানতে চাইলে সন্দীপন চ্যানেল আই অনলাইনকে বলেন, একুশ যে আজ সারা পৃথিবী জয় করেছে, সে বার্তাটাই ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছি আমরা। গানটিকে একুশের বন্দনা বলা যেতে পারে। ভিডিওটাও বেশ যত্নের সঙ্গেই নির্মাণ করা হয়েছে। আমার প্রত্যাশা এই গানটি সবার ভালো লাগবে।

এবারই প্রথম মহান একুশকে নিয়ে গান গাওয়ার সুযোগ মিলেছে উল্লেখ করে সন্দীপন বলেন, এর আগে কখনই একুশকে নিয়ে এরকম একটি গান গাওয়ার সুযোগ আমার হয়নি। আমার প্রত্যাশা এই গানটি সবার ভালো লাগবে এবং গ্রহণযোগ্যতাও পাবে।

২০০৭ সালে এসডি বর্মণ ও আরডি বর্মণের কিছু গানের রিমেক অ্যালবাম করেন সন্দীপন। গানগুলো পরবর্তীতে তরুণদের মাঝে বেশ জনপ্রিয়তা পায়। এ ধরনের গান আরও করার ইচ্ছে আছে কী না এমন প্রশ্নের জবাবে সন্দীপন বলেন, আসলে শচীন কর্তার (এসডি বর্মণ) গান নিয়ে কাজ করতেই ভয় লাগে। দর্শকরা না উল্টো প্রতিক্রিয়া করে বসেন!

Tags: ফিউশনফোকলিড বিনোদন
Previous Post

শেখ তাপসের কাছে খোলা চিঠি

Next Post

৭ম বাংলা খেয়াল উৎসবের পর্দা উঠছে শনিবার

Next Post
বাংলা খেয়াল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও শিল্পীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ম বাংলা খেয়াল উৎসবের পর্দা উঠছে শনিবার

নতুন লেখক তৈরির ক্ষেত্রে প্রতিবন্ধকতা কী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT