চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফের ব্যর্থতা বঙ্গবন্ধু গোল্ডকাপে ভুলতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:26 পূর্বাহ্ন 07, জানুয়ারি 2016
in স্পোর্টস
A A

বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে কাল শুরু হচ্ছে চতুর্থ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। সাফের ব্যর্থতা ভুলে জয় দিয়েই এ টুর্নামেন্ট শুরু করতে চায় বর্তমান রানার্সআপ বাংলাদেশ। তবে অল্প সময়ের মধ্যে আয়োজন সফল করতে হিমশিম অবস্থায় আয়োজক যশোর। জেলার শামসুল হুদা স্টেডিয়ামে বাংলাদেশ শ্রীলংকার ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়।

যে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের জন্য এখনও পুরোপুরি প্রস্তুত নয়। তবু কোনো না কোনোভাবে তো শুরু করতে হবে। সেটিই করে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপের সহআয়োজক যশোর।

১৪ মাস আগে এ মাঠেই খেলেছিলো বাংলাদেশ আর শ্রীলঙ্কা। সেটি ছিলো প্রদর্শনী ম্যাচ, এবার টুর্নামেন্ট, তাই প্রস্তুতিও অন্যরকম। তবে সবার আগে ফুটবল টিম আর তাদের ফুটবলারদের নিরাপত্তা।

যশোর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আসাদুজ্জামান মিঠু বলেন আন্তর্জাতিক ম্যাচের সবধরনের নিয়ম-কানুন বজায় রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করবো।

বাংলাদেশ দলের সাফল্যই পারে আয়োজকদের সব কষ্ট দূর করতে। সাফের ব্যর্থতা ভুলতে জয় দরকার বাংলাদেশ দলেরও। অনুশীলনে ঘাম ঝড়িয়েছে মারুফুল হকের দল।

ফ্লু আক্রান্ত হওয়ার প্রেস কনফারেন্সে ছিলেন না অধিনায়ক মামুনুল। কোচ মারুফুলের সঙ্গে একমত হয়ে দলে ফেরা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলিও শুনিয়েছেন প্রথম ম্যাচে জয়টা তাদের কতটা প্রয়োজন। তিনি বলেন, এই ম্যাচটা জেতা আমাদের জন্য খুবই প্রয়োজন। তাই দলে কে খেললো আর খেললো না সেটা কোনো বিষয় নয়। আমাদের জয়টা বড় ব্যাপার।

এমিলিদের প্রতিপক্ষ লঙ্কানরা আছে গোছানো দল হিসেবেই। সদ্য শেষ হওয়া সাফ টুর্নামেন্টের ৮জন আছেন এই দলে। জয় দিয়ে আসর শুরু করতে চায় তারাও।

প্রতিপক্ষ হিসেবে লঙ্কানদের প্রতি পূর্ণ সম্মান রাখছেন কোচ মারুফুল। তবে শেষ হিসাবটা হবে মাঠেই। বাংলাদেশ কোচ বলেন, টিমের ব্যালান্স এক জিনিস আর মাঠে পারফর্ম করা আরেক জিনিস। তাই মাঠে পারফর্ম করতে না পারলে ব্যালান্স টিমের কি দাম।

Tags: বঙ্গবন্ধু গোল্ড কাপ
Previous Post

দেশে ফিরেই অনুশীলনে সাকিব

Next Post

লাখো মুসল্লির অংশগ্রহণে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

Next Post

লাখো মুসল্লির অংশগ্রহণে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

কাজী আরেফের হত্যাকারীদের ফাঁসি কার্যকর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT