চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাখো মুসল্লির অংশগ্রহণে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

চকোর মালিথা by চকোর মালিথা
11:03 পূর্বাহ্ন 07, জানুয়ারি 2016
in বাংলাদেশ
A A

টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে তিন দিনের বিশ্ব ইজতেমার ১ম পর্ব। প্রথম দিনেই শরীক হয়েছেন দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি। ইজতেমা উপলক্ষে টঙ্গী এলাকা জুড়ে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা।

ঢাকার একাংশ, নারায়ণগঞ্জ, শেরপুর, মাদারীপুর, সিরাজগঞ্জ, নাটোর, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, লক্ষীপুর, সিলেট, নড়াইল, মাগুরা, চট্টগ্রাম, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি এই ১৬ জেলার মুসল্লিরা এখন তুরাগ তীরে পরম করুণাময় আল্লাহর ইবাদত বন্দেগীতে মগ্ন। ফজরের নামাজের পর থেকেই চলছে আল্লাহু আল্লাহু জিকির।

তাবলীগ জামাতের দেশ-বিদেশের আলেমরা বয়ান করছেন মুসল্লিদের উদ্দেশে। মূল বয়ান বাংলার পাশাপাশি আরবি, উর্দু, ইংরেজি, তামিল, ও মালয় ভাষায় অনুবাদের ব্যবস্থা রাখা হয়েছে।

মহান আল্লাহ রব্বুল আল আমীনের সন্তুষ্টি লাভের আশায় ইজতেমার প্রথম দিনই শরীক হয়েছেন কয়েক লাখ মুসল্লি।

তুরাগ তীর ঘেঁষেই ইজতেমা মাঠে ১২০টি দেশ থেকে আসা প্রায় ২৫ হাজার বিদেশী মুসল্লিও অবস্থান করছেন। নিরাপত্তায় মোতায়েন আছে বিভিন্ন সংস্থার কয়েক  হাজার নিরাপত্তা কর্মী।

দুপুরে এই মাঠেই অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার জামাত। জুমার নামাজকে ঘিরে সকাল থেকেই আশপাশের এলাকা থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন তুরাগ তীরে।

Tags: বিশ্ব ইস্তেমা
Previous Post

সাফের ব্যর্থতা বঙ্গবন্ধু গোল্ডকাপে ভুলতে চায় বাংলাদেশ

Next Post

কাজী আরেফের হত্যাকারীদের ফাঁসি কার্যকর

Next Post

কাজী আরেফের হত্যাকারীদের ফাঁসি কার্যকর

প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়া যাচ্ছেন আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT