চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজী আরেফের হত্যাকারীদের ফাঁসি কার্যকর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:23 পূর্বাহ্ন 07, জানুয়ারি 2016
in বাংলাদেশ
A A

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাসদ নেতা কাজী আরিফের হত্যাকারী তিন আসামীর ফাঁসি কার্যকর করা হয়েছে  যশোর কেন্দ্রীয় কারাগারে।

রাত  ১১টা ১ মিনিটে ২ জনের ফাসি কার্যকর  করা হয়। তারা হলেন আনোয়ার
হোসেন ও রাশেদুল ইসলাম ঝন্টু। এর পরে রাত ১১টা ৪৫ হয়  তৃতীয়  আসামী শাফায়েত হোসেন
হাবিবের ফাঁসি কার্যকর করা হয়।

যশোর কেন্দ্রীয় কারাগারে সব আনুষ্ঠানিকতা শেষে রাতেই ৩ জনের মরদেহ হস্তান্তর করা হয় তাদের পরিবারের কাছে।

১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার
দৌলতপুরে জাসদের সন্ত্রাসবিরোধী জনসভায় বন্দুকধারীদের হামলায় নিহত হন জাতীয়
পতাকার অন্যতম রূপকার কাজী আরেফ আহমেদ।

এই ঘটনায় নিহত হন কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি লোকমান হোসেন এবং সাধারণ সম্পাদক ইয়াকুব আলীসহ আরো ৫ জন।

আলোচিত এ হত্যা মামলায় কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালত ২০০৪ সালে ১০ আসামির ফাঁসি ও ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

পরে আসামিপক্ষ আপিল করলে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত একজন ও যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত ১২ আসামিকে খালাস দেন উচ্চ আদালত।

তিন ঘাতকের ফাঁসি কার্যকর হতে যাওয়ার খবরে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও রাজনৈতিক নেতাসহ কুষ্টিয়ার মানুষ।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত অন্য ৫ আসামি হলেন- মান্নান মোল্লা, জালাল ওরফে বাশার, রওশন আলী, বাকের আলী ও জাহান আলী পলাতক। এদের খুঁজে বের করে দ্রুত ফাঁসি কার্যকরের দাবি নিহতের পরিবার ও জাসদ নেতাদের।

Tags: কাজী আরেফ
Previous Post

লাখো মুসল্লির অংশগ্রহণে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

Next Post

প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়া যাচ্ছেন আজ

Next Post

প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়া যাচ্ছেন আজ

আজ থেকে প্রেক্ষাগৃহে ‘ভুল যদি হয়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT