চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাধারণ নাগরিকদের মতামত নেবে নির্বাচন কমিশন

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
5:55 অপরাহ্ন 06, আগস্ট 2017
in বাংলাদেশ
A A
নির্বাচন কমিশনের কর্মকর্তার সঙ্গে বসে আলোচনা করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম, নিবন্ধিত রাজনৈতিক দল, পর্যবেক্ষক সংস্থা, নারীনেত্রী, নির্বাচন পরিচালনায় বিশেষজ্ঞদের পাশাপাশি সাধারণ নাগরিকদের মতামতও নেবে নির্বাচনক কমিশন (ইসি)।

রোববার দুপুরে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দিন আহমদ।

ইসি সচিব বলেন: সাধারণ জনগণ চাইলে মতামত দিতে পারবে। এক্ষেত্রে কমিশনের মেইল বা ডাকযোগে তাদের মতামত দিতে পারবেন।

তবে এ জন্য কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে আহ্বান করা হবে না বলে জানান তিনি।

রোডম্যাপ অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলতি মাসের শেষ সপ্তাহ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে জানিয়ে হেলালুদ্দিন আহমদ বলেন: প্রতিদিন দুটি করে দলকে ডাকা হবে সংলাপের জন্য। নিবন্ধিত দলগুলোর তালিকার শেষ দিক থেকে দলগুলোকে পর্যায়ক্রমে ডাকা হবে। বড় দলগুলোর কতজন প্রতিনিধি নিতে পারবে সে সিদ্ধান্ত না হলেও ছোট দলগুলোর দশজন করে প্রতিনিধি সংলাপে অংশ নিতে পারবে।

তিনি বলেন: এ মাসে ছয়টি দলের সঙ্গে সংলাপের পরিকল্পনা রয়েছে আমাদের। এরপর ঈদের ছুটির পর ১০ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে দলগুলোর সঙ্গে সংলাপে বসবে কমিশন।

চলতি মাসের ১৬-১৭ তারিখ গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপ প্রসঙ্গে তিনি বলেন: আমরা দুটি ভাগে ভাগ করে মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে আলাপ করবো। যাদের আমন্ত্রণ জানাবো সে তালিকা প্রস্তুত হয়ে গেছে। দুই এক দিনের মধ্যেই চিঠি দেওয়া শুরু হবে।

সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অত্যন্ত সফল এবং ফলপ্রসূ হয়েছে জানিয়ে হেলালুদ্দিন আহমেদ বলেন: সুশীল সমাজের প্রতিনিধিরা অনেক গুরুত্বপুর্ণ তথ্য, মতামত এবং পরামর্শ দিয়েছেন। কমিশন সেগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে।

সংলাপে অংশ নেওয়া বিশিষ্টজনেরা জানিয়েছেন সংলাপে ভোটার, দল ও প্রার্থীদের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টির ওপর জোর দিয়েছেন তারা। এ ক্ষেত্রে কমিশন কী পদক্ষেপ নিচ্ছে, তা বুঝতে চাওয়ার পাশাপাশি কিছু সুপারিশও তারা তুলে ধরেন তারা।

গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রনিনিধিদের সঙ্গে শুরু হওয়া এ সংলাপ পর্যায়ক্রমে চলবে গণমাধ্যম, নিবন্ধিত রাজনৈতিক দল, পর্যবেক্ষক সংস্থা, নারীনেত্রী, নির্বাচন পরিচালনায় বিশেষজ্ঞদের সঙ্গে।

Tags: নির্বাচন কমিশনের সংলাপরাজনৈতিক দল
Previous Post

বেয়ারস্টো তো ‘আনলাকি’ই

Next Post

গৃহকর্মীর মৃত্যু: পুলিশের ভরসা সিসি ক্যামেরার ফুটেজ

Next Post

গৃহকর্মীর মৃত্যু: পুলিশের ভরসা সিসি ক্যামেরার ফুটেজ

ফাইল ছবি

বোল্ট যখন গেইলেরও নায়ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT