চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেয়ারস্টো তো ‘আনলাকি’ই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:46 অপরাহ্ন 06, আগস্ট 2017
in স্পোর্টস
A A
বেয়ারস্টো মাথা ব্যথায় কষ্ট পাচ্ছেন, ক্রিকেট খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিন। আর মাত্র একটি রান হলেই ক্যারিয়ারের চতুর্থ টেস্ট শতক হয়ে যাবে জনি বেয়ারস্টোর। সাউথ আফ্রিকান স্পিনার কেশব মহারাজের পরের বলটা আলতো সুইং করল। ইংলিশ ব্যাটসম্যান কী মনে করে যেন সুইপ করতে গেলেন। বল ব্যাটে না লেগে লাগল প্যাডে। সেঞ্চুরির সলিল সমাধি!

প্রোটিয়াদের জোরাল আবেদনে আঙুল উঠিয়ে দিলেন আম্পায়ার কুমার ধর্মসেনা। ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন ৯৯ রানে কাঁটা পড়লেন বেয়ারস্টো। সঙ্গে নাম লিখিয়েছেন অভাগা ইংলিশ ব্যাটসম্যানদের এক তালিকায়, বেয়ারস্টো ৯৯-এর দুর্ভাগ্যে পড়া আনলাকি ‘১৩’তম ইংলিশ।

বেয়ারস্টো সান্ত্বনাও পেতে পারেন যে ৯৯ রানে কাটা পড়া ব্যাটসম্যানদের তালিকায় আছে অনেক ইংলিশ কিংবদন্তির নাম। তবে জিওফ বয়কট, ডেনিশ অ্যামিস, গ্রাহাম গুচ, মাইক আথারটন, কেভিন পিটারসেনদের মত তারকা ব্যাটসম্যানদের নামটা দেখেও তার কষ্টে প্রলেপ পড়বে কিনা সেটিও প্রশ্ন! মাইক স্মিথ এবং মাইক আথারটন আবার বেয়ারস্টোর এই দুর্ভাগ্য বরণ করেছেন দুবার করে।

ধর্মসেনার আউটের সংকেত দেখে রিভিউ নিয়েছিলেন বেয়ারস্টো। কিন্তু প্রযুক্তি তাকে বাঁচাতে পারেনি। মাঠ ছেড়েছেন রাগে গজরাতে গজরাতে। ক্ষতটা যে সারেনি দিনশেষে সেটি পরিষ্কার, ‘শুনেছি আমি একটা অভিজাত ক্লাবে নাম লিখিয়েছি। খুব রাগ হচ্ছিল। মনে হচ্ছিল নিজেকেই লাথি মারি। কেউ যদি আমাকে বলতো হয় ৯৯ রানে আউট হবে কিংবা ৩৩ রানে আবার দিন শুরু করবে, তাহলে দ্বিতীয়টাকেই বেছে নিতাম।’

তবে বেয়ারস্টোর লড়াইয়ে দারুণ অবস্থায় আছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৩৬৩ রান তুলেছিল তারা। প্রোটিয়াদের প্রথম ইনিংসে গুটিয়ে দিয়েছে ২২৬ রানে। প্রথম ইনিংস থেকেই ১৩৭ রানের লিড তুলে নিয়েছে স্বাগতিকরা।

৯৯ রানে কাটা পড়া ইংলিশ ব্যাটসম্যানদের তালিকা:

নরম্যান ইয়ার্ডলি, মাইক স্মিথ (২বার), টেড ডেক্সটার, ডেনিশ অ্যামিস, জিওফ বয়কট, গ্রাহাম গুচ, মার্টিন মোজন, মাইক আথারটন (২বার), মার্কাস ট্রেসকোথিক, কেভিন পিটারসেন, জনি বেয়ারস্টো।

Tags: জনি বেয়ারস্টো
Previous Post

সময়ের রেখাচিত্রে জঙ্গিবাদ, গণতন্ত্র, আইনের শাসন

Next Post

সাধারণ নাগরিকদের মতামত নেবে নির্বাচন কমিশন

Next Post
নির্বাচন কমিশনের কর্মকর্তার সঙ্গে বসে আলোচনা করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাধারণ নাগরিকদের মতামত নেবে নির্বাচন কমিশন

গৃহকর্মীর মৃত্যু: পুলিশের ভরসা সিসি ক্যামেরার ফুটেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT